সড়কে সাত নিহতের ঘটনায় বাসচালকের আত্মসমর্পণ

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০২:২৬ পিএম

যশোরের লেবুতলায় বাসের ধাক্কায় সাতজন নিহতের ঘটনায় বাসচালক মিজানুর রহমান মিজা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। 

শনিবার রাতে শ্রমিক নেতাদের মাধ্যমে তিনি আত্মসমর্পণ করেন। পরে এ ঘটনায় করা মামলায় তাকে আটক দেখানো হয়। 

তার দাবি, তিনি বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন না। ইজিবাইক চালক হঠাৎ তার বাসের সামনে চলে আসায় এই দুর্ঘটনা ঘটে। 

শুক্রবার বিকেলে যশোরের বাঘারপাড়া উপজেলার যাদবপুর গ্রামের হেলাল মুন্সির মেয়ে খাদিজার চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হন তার স্ত্রী, তিন সন্তান খাদিজা, হাসান, হোসেন, শাশুড়ি মাহিমা, খালা শাশুড়ি রাহিমা ও তার মেয়ে জেবা।

ইজিবাইকযোগে যশোর যাবার পথে যশোর-মাগুরা মহাসড়কের লেবুতলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী রয়েল পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে যাওয়ার সময় ইজিবাইকটিকে ধাক্কা দেয় এবং ঠেলে নিয়ে দুমড়ে-মুচড়ে ফেলে। 

এসময় বাসটি রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি মোটরসাইকেলকেও ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালক মুসা ও একই পরিবারের পাঁচজনসহ সাতজন মারা যান। এছাড়া আরও তিনজন আহত হন। 

এ ঘটনায় নিহত হাসান-হোসেনের নানা ছোটন মুন্সি বাদী হয়ে অজ্ঞাতনামা বাস চালক ও হেলপারের বিরুদ্ধে যশোর কোতোয়ালী থানায় মামলা করলে পুলিশ চালককে আটকের জন্য অভিযান শুরু করে। 

একই সাথে শ্রমিক নেতাদের এ বিষয়ে সহযোগিতার জন্য আহ্বান জানানো হয়। এরপর শ্রমিক নেতারা আজ সন্ধ্যায় বাস চালক মিজানুর রহমান মিজাকে থানায় নিয়ে আসেন।

আরও পড়ুন: স্ত্রীকে মারধর করায় ছেলের ছুরিকাঘাতে মৃত্যু

চালক মিজানুর রহমান মিজার দাবি তিনি বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন না। ইজিবাইক চালক হঠাৎ তার বাসের সামনে চলে আসায় এই দুর্ঘটনা ঘটে।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোছাইন জানিয়েছেন, চালক মিজানকে দুর্ঘটনায় দায়ের করা মামলায় আটক দেখানো হয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে।


একাত্তর/এসজে

যশোরের নাতনিকে উত্ত্যক্তের (ইভ টিজিং) প্রতিবাদ করায় নানাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। এঘটনায় থানায় মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
শ্রমিকদের অধিকার রক্ষা, বর্তমান কর্মসংস্থান সংকট নিরসন এবং বন্ধ হয়ে যাওয়া সরকারি কল-কারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর