সড়কে ঝরলো বাবা-ছেলের প্রাণ, পরিবারের পাঁচ সদস্য আহত

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০৮:৩৪ পিএম

নেত্রকোণায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আহত হয়েছে একই পরিবারের অন্য পাঁচ সদস্য।

রবিবার বিকেলে নেত্রকোণা-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের সদরের চল্লিশা ইউনিয়নের সাকুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিরাজগঞ্জ জেলার মাহবাজপুর গ্রামের আবুল হাসেম (৪৫) ও তার ছেলে রনি আমীন (১২)। 

আহতরা হলেন নিহত আবুল হাসেমের স্ত্রী রুবিয়া আক্তার (৪০), মেয়ে আয়েশা আক্তার (১৪), ছেলে আদম আলী (৮), ছোট মেয়ে ফাতেমা আক্তার (২) ও অটোরিকশার চালক। 

আহতরা সবাই নেত্রকোণা জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে অটোরিকশার চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছেন। 

পুলিশ ও নিহতের স্বজনরা জানিয়েছেন, সকালে সিরাজগঞ্জ জেলা থেকে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে নেত্রকোণার আটপাড়া উপজেলায় আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন তারা। বিকেলে সদর উপজেলার সাকুয়া বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজি চালকসহ সাতজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: আলু ও কাঁচামরিচে কারসাজির গন্ধ পাচ্ছে ভোক্তা অধিকার

মডেল থানার অফিসার ইনচার্জ লুৎফুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বাসটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।


একাত্তর/আরবিএস 

ফরিদপুরের ভাঙ্গায় একটি যাত্রীবাহী বাস ও বাঙ্গি বোঝাই পিকআপের মুখোমুখি সংঘর্ষে বাস উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ২৫ জনের লাশ উদ্ধারের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসন।
কুমিল্লার পদুয়ার বাজারে ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষের ঘটনায় রেলক্রসিং কর্মী হেলালকে গ্রেপ্তার করেছে র‍্যাব। প্রাথমিক ধারণা, হেলালের দায়িত্ব অবহেলার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
মাদারীপুরের বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর