নাটোরে এসপি অফিসের সামনে ছিনতাই, ওসির দাবি তেমন কিছু না

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০৯:০৯ পিএম

নাটোরে পুলিশ সুপার অফিসের সামনে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় ছিনতাইকারীদের চাপাতির কোপে এক যুবকের পেট থেকে ভুড়ি বের হয়ে গেছে। একই সঙ্গে তার কাছে থাকা মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। তবে নাটোর সদরে ওসির ভাষ্য, ঘটনা তেমন কিছু না, হামলাকারীরা কিছুই নেয়নি।

শনিবার দিবাগত রাত দুইটার দিকে নাটোর জেলা পুলিশ সুপার ও জেলা ও দায়েরা আদালতের সামনে এ ঘটনা ঘটে। 

আহত যুবকের নাম মো. রায়হান রানা (২৮)। তিনি শহরের দিঘাপতিয়া এলাকায় জনাব আলীর ছেলে।

রানার পরিবার জানিয়েছে, প্রথমে তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। কিন্তু জখম গুরুতর হওয়ায় তাৎক্ষনিক রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তিনি আইসিইউতে ভর্তি আছেন, কোনো কথা বলতে পারছেনা।

ভাই মোহাম্মদ জন বলেন, রানা শনিবার রাতে অটোরিকশা করে বাড়ি ফিরছিলো। রাত দুইটার দিকে পুলিশ সুপার অফিসের সামনে আসতেই ৪-৫ জন ছিনতাইকারী তার কাছে থাকা মোবাইল ফোন কেড়ে নেওয়ার চেষ্টা করে। এসময় ধস্তাধস্তি হলে ছিনতাইকারীরা চাপাতি দিয়ে কোপ দেয়। এতে পেটের বাম পাশে গুরুতর ঘখম হয়ে ভুড়ি বের হয়ে যায়। এরপর তারা মোবাইল ফোন, নগদ টাকা ছিনিয়ে পালিয়ে যায়।

জন বলেন, কিছু দূরেই পুলিশ ভ্যান দাঁড়িয়ে ছিলো। কিন্তু রানা অনেক চিৎকার করলেও তারা এগিয়ে আসেনি।

এ ব্যাপারে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ নাছিম আহমেদ বলেন, ঘটনা তেমন কিছুই না। হামলাকারীরা কোনো কিছুই নেয়নি। বিষয়টি ছিনতাই নাকি অন্য কিছু সেটা খতিয়ে দেখা হচ্ছে। 

নাটোরের পুলিশ সুপার মো. সাইফুর রহমান বলেন, ছিনতাইকারীদের ধরতে পুলিশ জোরদার অভিযান চালাচ্ছে। শহরে ছিনতাইয়েই প্রবণতা কমিয়ে আনতে সব ছিনতাইকারীদের অল্প সময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে।

এদিকে ওই দিন দিবাগত রাত দেড়টার দিকে শহরের আলাইপুর এলাকায় আরেকটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

আরও পড়ুন: পায়রার জন্য এলো আরও ৩৭ হাজার ৬৫০ মেট্রিক টন কয়লা

নাটোর সদরের সহকারী উপপরিদর্শক (এএসআই) আসমাউল হোসেন জানিয়েছেন, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে খেলনা পিস্তল দেখিয়ে অটোরিকশার চালকের কাছ থেকে ছিনতাইয়ের করার সময় উজ্জল কুমার সূত্রধর নামে এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়েছে।


একাত্তর/এসি

নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নোমান আহমেদের (রুমন মিয়ার) বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
নারায়ণগঞ্জে কৌশলে চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টার সময় মলম পার্টি চক্রের দুই নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গণভোটের রায় বাস্তবায়নে সংসদের পাশাপাশি রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে সরকারকে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় সংসদ নেতা ডা. শফিকুর রহমান।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর