সাংবাদিক নাদিম হত্যকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার ‌দাবি

আপডেট : ১০ জুলাই ২০২৩, ০৪:১১ পিএম

জামালপুরের বকশীগঞ্জে সন্ত্রাসী হামলায় নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার দুপুরে বকশীগঞ্জ উপজেলার সাংবাদিক ও স্থানীয়দের উদ্যোগে বকশীগঞ্জ পৌর বাসস্ট্যান্ড মোড়ে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হয়। এতে বকশীগঞ্জ উপজেলায় কর্মরত সব সাংবাদিক ও স্থানীয়রা অংশগ্রহণ করে। 

সাংবাদিক জিএম ফাতিউল হাফিজ বাবুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সাংবাদিক শাহীন আল আমিন, জিএম সাফিনুর ইসলাম মেজর, এমদাদুল হক লালন, সাংবাদিক নাদিমের কন্যা রাব্বিলাতুল জান্নাত ও পুত্র আব্দুল্লাহ আল মামুন।

এ সময় বক্তারা সাংবাদিক নাদিম হত্যা মামলার এজাহারভুক্ত সব আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

আরও পড়ুন: সাংবাদিক নাদিম হত্যায় জড়িত আরও একজন গ্রেপ্তার

উল্লেখ্য, গত ১৪ জুন রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসায় ফেরার পথে বকশীগঞ্জ শহরের পাট হাটি মোড়ে সাংবাদিক নাদিমের ওপর হামলা চালায় সন্ত্রাসীরা। পরদিন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান সাংবাদিক নাদিম। এই হত্যায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী মনিরা বেগম। এই মামলার এজাহারভুক্ত পাঁচ জন গ্রেপ্তার হলেও বাকিরা এখনও পলাতক রয়েছে।


একাত্তর/এসি

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর