নওগাঁয় বিদ্যুৎস্পৃষ্ট ইউপি সদস্যের মৃত্যু

আপডেট : ১০ জুলাই ২০২৩, ১১:৩০ পিএম

নওগাঁর রাণীনগরে বিদ্যুৎপৃষ্টে শফিকুল ইসলাম শফিক (৩৫) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। 

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শীবের মাধাইমুড়ি হাটগাড়িপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম শফিক উপজেলার শীবের মাধাইমুড়ি হাটগাড়িপাড়া গ্রামের হুজুর আলীর ছেলে। তিনি কালীগ্রাম ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

নিহতের বড় ভাই সাইদুর রহমান জানান, বাড়ির পাশে একটি পুকুর থেকে মাছ ধরার জন্য রবিবার থেকে বিদ্যুৎচালিত মটর (পাম্প) দিয়ে পুকুরের পানি সেচ দিচ্ছিলাম। সোমবার সন্ধ্যা ৬টার দিকে ছোট ভাই শফিকুল পুকুরটি দেখতে যায়। তখন মটরে পানি উঠছিলো না। এ সময় পানির লাইন ঠিক করার জন্য মটরের ফ্যান পরিষ্কার করতে পুকুরে নামে শফিকুল। বিদ্যুতের সংযোগ থাকা অবস্থায় মটরের ফ্যান পরিষ্কার করার সময় সে বিদ্যুৎপৃষ্ট হয়ে পুকুরে ভাসছিল। 

তিনি আরও বলেন, এ সময় একজন প্রতিবেশি শফিকুলকে পুকুরে ভাসতে দেখে আমাদের খবর দেন। আমরা পরিবারের লোকজন দ্রুত শফিকুলকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক শফিকুলকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, খবর পেয়ে ময়নাতদন্তের জন্য ইউপি সদস্য শফিকুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

 

একাত্তর/আরবিএস  

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও ট্রাকসহ আন্তজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ এপ্রিল) ভোরে সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের সাহাপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর