রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০১:৪৫ পিএম

কক্সবাজারে উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া।

চারদিনের সফরের দ্বিতীয় দিনে উজরা জেয়ার নেতৃত্বে প্রতিনিধিদলটি বুধবার সকাল ৯টায় কক্সবাজার পৌঁছায়। পরে তারা উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন। 

পৌনে ১১টার দিকে বালুখালী ক্যাম্প ৯-এ পৌঁছলে তাদেরকে শুভেচ্ছা জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তারা।

উজরা জেয়ার সঙ্গে রয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ও ইউএসএইডের এশিয়া ব্যুরোর ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কৌর।

ক্যাম্প পরিদর্শনের সময় তারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। পরে রোহিঙ্গা নারী ও শিশুদের স্বাস্থ্য সেবায় পরিচালিত নারী বান্ধব কেন্দ্র পরিদর্শন করেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উজরা জেয়ার নেতৃত্বে প্রতিনিধিদলটি ঢাকায় পৌঁছান। বিমানবন্দরে তাদের স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। 


একাত্তর/আরবি 

কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে একটি লার্নিং সেন্টারের মাটির দেয়াল ধসে পাঁচ রোহিঙ্গা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় এখনও অন্তত ২০ জন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।...
কক্সবাজারে একটি রোহিঙ্গা ক্যাম্পে আগুনের ঘটনা ঘটেছে। এতে এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। পুড়ে গেছে অন্তত ৭০টি শেড।
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের টয়লেট থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুনে পাঁচ শতাধিক বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনাস্থল থেকে দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর