নাটোরে পাওনা টাকা চাওয়ায় পিটিয়ে হত্যার অভিযোগ

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০১:৫৫ পিএম

নাটোরে কলা বিক্রির পাওনা টাকা চাওয়ায় এক কৃষকেক পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল সাতটার দিকে সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়নের কাফুরিয়া বাজারে এ ঘটনা ঘটে।

নিহতের নাম কালাম হোসেন। তিনি কাফুরিয়া গ্ৰামের রিফুজি পাড়ার জনৈক আব্দুর রাজ্জাক কানুর ছেলে। অভিযুক্তর নাম কামাল। তিনিও একই এলাকার বাসিন্দা। 

পুলিশ জানায়, গত রমজান মাসে কাফুরিয়া বাজারের কলা ব্যবসায়ী কামাল একই এলাকার কলা চাষী কালামের কাছ থেকে দুই লাখ টাকার কলা কেনেন। এরপর থেকে টাকা পরিশোধে নানা টালবাহানা করতে থাকেন। সকাল তাদের দেখা হলে কালাম দাবি করেন। এতে দুই জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে কামাল তাকে পিটিয়ে আহত করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা কালামকে সাহায্য করতে এগিয়ে আসলে কামাল পালিয়ে যায়। 

আরও পড়ুন: জামালপুরে ট্রেনে কাটা পড়ে সাবেক সেনা সদস্যর মৃত্যু

পুলিশ আরও জানায়, এ ব্যাপারে থানায় অভিযোগ পেলে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।


একাত্তর/এসি

চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
রাজবাড়ীর পাংশা উপজেলায় পানির মোটর চোর সন্দেহে জজ আলী বিশ্বাস (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্থানীয় অধিবাসীদের বিরুদ্ধে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে পাংশা উপজেলার পাট্টা...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর