স্পেশাল অলিম্পিকে ভোলার পদক বিজয়ীদের সংবর্ধনা

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০২:১৯ পিএম

জার্মানির বার্লিনে বিশেষ চাহিদা সম্পন্ন নিয়ে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জসহ মোট ৩৩টি পদক জিতেছে বাংলাদেশ। তার মধ্যে ভোলা চিল্ডেন স্পেশাল স্কুলের চার শিক্ষার্থী স্বর্ণ পদক পেয়েছে। অংশ নিয়েছিল পাঁচ জন। 

বুধবার বিদ্যালয়টির পক্ষ থেকে আন্তর্জাতিক পর্যায়ে এই পদক বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন ভোলা চিল্ডেন স্পেশাল স্কুলের সভাপতি মো. ইউনুছ, পরিচালক  মো. জাকিরুল হকসহ স্কুলের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা।

image


এক প্রতিক্রিয়ায় বিদ্যালয়টির শিক্ষকরা বলেন, শিক্ষার্থীদের বাস্তবমুখী এমন সফলতায় বেশ আনন্দিত। এ জয় শুধু স্কুলের নয়, দেশের সুনামও বয়ে এনেছে। 

আরও পড়ুন: রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল

তারা জানান, এসব শিক্ষার্থীরা কেউ শুনতে পায় না, কথাও বলতে পারে না। ইশারায় তাদের শেখানো হয়েছে। আমরা শিক্ষার্থীদের মাতৃস্নেহে লালন-পালন করেছি। তাদের এ সফলতায় আমরা অনেক অনেক আনন্দিত।


একাত্তর/এসি

বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এর তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
‘তোকে আমি এমন শিক্ষা দেবো, সারাজীবন কাঁদবি’—বাবাকে দেওয়া এই হুমকির দুই দিনের মাথায় উদ্ধার করা হলো নিখোঁজ ছয় বছরের ফুটফুটে শিশু ইসমাইলের বস্তাবন্দি মরদেহ। 
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
বাংলাদেশে জাপানি বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি, দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যকার সুদীর্ঘ কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ককে আরও সুসংহতকরণ এবং অর্থনৈতিক অংশীদারত্বকে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘আমরা যে যেই ধর্মেরই হই না কেন, ধর্ম আমাদের নিজস্ব বিষয়। কিন্তু আমাদের একমাত্র পরিচয় আমরা বাংলাদেশের নাগরিক।’
শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় ছাত্রশক্তি’র ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার আংশিক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর