ভোলায় চাঁদাবাজি মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ১৪ জুলাই ২০২৩, ০৯:৩২ পিএম

ভোলায় চাঁদাবাজি মামলায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া হোসেন অমিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে শহরের গাজীপুর রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে, সকাল ৯টার দিকে ভোলা সদর মডেল থানায় তাকে প্রধান আসামি করে পাঁচ লাখ টাকার চাঁদাবাজি মামলা করা হয়। মামলার বাদী ইলিশা লঞ্চঘাটের ম্যানেজার মো. মহসিন ঘরামি। 

মামলায় উল্লেখ করা হয়েছে, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া হোসেন অমি গত ৩০ জুন ইলিশা লঞ্চঘাটের ইজারাদার আল নোমানের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে বাদী তাকে নগদ দুই লাখ টাকা দেন।

তবে বাকি তিন লাখ টাকার জন্য ছাত্রলীগের এই নেতা ফারুক নামে ঘাটের এক স্টাফকে মারধর করেন। কোনো উপায়ন্তর না পেয়ে ঘাট ম্যানেজার তার বিরুদ্ধে সদর মডেল থানায় চাঁদাবাজি মামলা করেন।

একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ছাত্রলীগের এই নেতা বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন (বিআইডব্লিউটিএ) এর জেলা কর্মকর্তাসহ পুলিশ প্রশাসনের সঙ্গে প্রায়ই অসদাচরণ করতেন। ২০১৯ সালে ছাত্রলীগের এ নেতাকে জেলা গোয়েন্দা পুলিশ ইয়াবাসহ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন ফকির জানান, ইলিশা লঞ্চঘাটের ম্যানেজার মহসিন ঘরামির করা মামলায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাকারিয়া হোসেন অমিকে গ্রেপ্তার করে। পরে বিকেলে আদালতে তোলা হলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।

আরও পড়ুন: রামপালের কয়লাবাহী জাহাজের বন্দর ত্যাগে নিষেধাজ্ঞা

ওসি আরও জানান, ওই মামলায় পাঁচজনের নাম উল্লেখ রয়েছে। এছাড়াও অজ্ঞাত আসামি করা হয়েছে ১০ থেকে ১২ জনকে। পুলিশ মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে। 


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবি করা পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে একটি ইটভাটায় হামলা, ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) রাতে উপজেলার বিরাবো এলাকায় এই ঘটনা ঘটে।
গত মঙ্গলবার সকাল ১১টা ৩৯ মিনিটে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের কাছে একটি উড়ো ফোন আসে।অজ্ঞাতনামা এক ব্যক্তি নিজেকে প্রতিরক্ষা গোয়েন্দা...
রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক বাচ্চু বিশ্বাসের কাছে আট লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কাবিল নামে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে থানায় হস্তান্তর করেছে স্থানীয়রা।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদার টাকা না পেয়ে ইউসূফ নামে এক ব্যবসায়ীকে মারধর করে তার হাত ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর