ডিজিএফআই পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫১ পিএম

গত মঙ্গলবার সকাল ১১টা ৩৯ মিনিটে চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের কাছে একটি উড়ো ফোন আসে।

অজ্ঞাতনামা এক ব্যক্তি (মোবাইল নম্বর: ০১৮১২৩৭৩৯৪৬) নিজেকে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) কর্মকর্তা পরিচয় দিয়ে তাঁর কাছে মোটা অঙ্কের অর্থ দাবি করেন।

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় প্রাথমিক অনুসন্ধান চালানো হয় এবং নিশ্চিত হওয়া যায় যে, উক্ত ব্যক্তি কোনো গোয়েন্দা সংস্থার সদস্য নন, বরং ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণা করছেন।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় হাটহাজারীর আমান বাজার এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী একটি বিশেষ অভিযান পরিচালনা করে।


অভিযানকালে উক্ত প্রতারককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম তৌহিদ তানভীর, বয়স ৩৪ বছর।

গ্রেপ্তার তৌহিদ তানভীরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে হাটহাজারী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ভুয়া পরিচয় ব্যবহার এবং চাঁদাবাজির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এআরএস
পাহাড়ি সশস্ত্র গোষ্ঠীর বছরে ছয় লাখ টাকা চাঁদা দাবির মুখে চরম নিরাপত্তাঙ্কায় চার দিন ধরে বান্দরবান–থানচি সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। চাঁদা না দিলে যাত্রী ও পরিবহনশ্রমিকদের অপহরণ এবং বাসে অগ্নিসংযোগের...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের শিল্পপ্রতিষ্ঠানে যাতায়াতকারী পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যান থেকে নিয়মিত চাঁদা দাবি এবং গাড়ি চালককে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
সারা দেশে এডিস মশার মারাত্মক দাপট আর ডেঙ্গুর প্রাণঘাতী ছোবল কিছুতেই থামছে না! মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরও ছয় জনের করুণ মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে নতুন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে মানুষের কল্যাণে সুন্দর, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব। ঢাকার আমিনবাজারে গত দুই মাসে দৃশ্যমান পরিবর্তন এর...
রঙিন বেলুনের উড্ডয়ন, মাঠে দৃষ্টিনন্দন দলীয় নৃত্য আর গ্যালারিজুড়ে উপচে পড়া উন্মাদনা-উৎসবমুখর আবহ আর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে রাজধানীতে জমকালো সূচনা হলো চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর