আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় চারজন নিহত

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ১০:৫৫ এএম

বগুড়ার আদমদীঘিতে মালবাহী একটি ট্রাকের ধাক্কায় অপর আরেক ট্রাকের মালিক, চালক ও হেলপারসহ চারজন নিহত হয়েছেন।

শনিবার ভোররাতে বগুড়া-নওগাঁ মহাসড়কের মুরইল বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ট্রাকের চালক ঢাকার কামরাঙ্গাীচরের গফুর প্রামানিকের ছেলে দাদন মিয়া (৪০), হেলপার জামাল উদ্দীনের ছেলে সাইফুল ইসলাম (২৩), নওগাঁর সাপাহারের আমজাদ হোসেনের ছেলে রকিবুল ইসলাম (৪০) ও ট্রাকের মালিক নওগাঁর দয়ালের মোড়ের ওমর আলীর ছেলে মোস্তাক আলী (৪৫)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়,  মুরইল বাসস্ট্যান্ডের পূর্বে খাড়ির ব্রিজের কাছে মালবাহী একটি ট্রাকের মেরামতের কাজ করছিলো চালক ও মালিক মোস্তাক আলী। এসময় ঢাকা থেকে নওগাঁগামী  আরেকটি মালবাহী ট্রাক যাওয়ার পথে থামা ট্রাকটির পেছনে ধাক্কা দিলে চালক দাদন মিয়া ও ট্রাকে থাকা যাত্রী রকিবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় বগুড়ার শজিমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে মারা যান মোস্তাক ও সাইফুল। 

আরও পড়ুন: রামপালের কয়লাবাহী জাহাজের বন্দর ত্যাগে নিষেধাজ্ঞা

আদমদীঘি থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন জানান, নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/জো

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
ঢাকা থেকে কুড়িগ্রামগামী আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনে এক নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠার পর ট্রেনের নিরাপত্তার দায়িত্বে থাকা চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পাকশী রেলওয়ে পুলিশ লাইনে...
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ১২ জন...
চুরির মিথ্যা অপবাদে নির্মমভাবে পিটিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে দুই সন্তানের জনক শামীমকে। তার মৃত্যুতে কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে বগুড়ার নামুজা ইউনিয়নের চৌমহনী গ্রাম।
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নেপালের প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় ত্রিশূলী নদী অববাহিকায় অবস্থিত জলবিদ্যুৎ প্রকল্পগুলো পলি ও কাদার নিচে সম্পূর্ণ চাপা পড়ার পর এখন উদ্ধারকাজের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ক্ষতিগ্রস্ত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর