নিজের বিয়ের আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্টে সেনাসদস্যের মৃত্যু

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৫:১৬ পিএম

বরিশালের গৌরনদীতে নিজের বিয়ের আয়োজনের আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্টে এক সেনাসদস্যের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার পশ্চিম বার্থী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেনাসসদ্য স্বপন দে (৩২) উপজেলার পশ্চিম বার্থী গ্রামের মৃত দীপক চন্দ্র দের ছেলে। তিনি যশোর সেনানিবাসে সেনাসদস্য হিসেবে কর্মরত ছিলেন।

স্বজনরা জানায়, সেনাসদস্য স্বপন দে সন্ধ্যায় নববধূকে আনতে যাবার প্রস্তুতি নিচ্ছিলেন। এসময় বাড়ির গেইটের আলোকসজ্জার বাল্বে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলে তা ঠিক করার সময় বিদ্যুতায়িত হন তিনি। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই জানান, বিয়ে উপলক্ষে ১০ দিনের ছুটি নিয়ে যশোর সেনানিবাস থেকে বাড়িতে এসেছিলেন স্বপন।

কনের ভাই জানান, হবু বরের মৃত্যুর সংবাদ শুনে কনের বাবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান। এসময় হবু জামাইয়ের মরদেহ দেখে শোক সইতে না পেরে কনের বাবা হৃদরোগে আক্রান্ত হলে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

আরও পড়ুন: রাজবাড়ীতে বাসের ধাক্কায় রিকশাচালক নিহত

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন আলো জানান, বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া সেনাসদস্য স্বপনের মরদেহ হাসপাতাল থেকে রাতেই থানায় আনা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের পর মরদেহটি সৎকারের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/জো

বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
বরিশালে বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলার বাবুগঞ্জ উপজেলার পূর্ব রহমতপুর এলাকায় মহড়াস্থলে পৌঁছান তিনি।
ব্রাহ্মণবাড়িয়ার ফুটবল খেলা শেষে পুকুরে গোসল করতে নেমে বিদ্যুতস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৫ জুলাই) বিকেলে জেলার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর খন্দকার ইসলামীয়া...
বরিশালে বাসের চাায় মোটরসাইকলে আরোহী এক দম্পতি ও তাদের কোলে থাকা শিশু সন্তানসহ তিনজন ঘটনাস্থলেই নিহত হয়েছে।
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর