হাঁস নিয়ে দ্বন্দ্বে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

আপডেট : ১৫ জুলাই ২০২৩, ০৯:৪০ পিএম

শেরপুরে একটি পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার গভীর রাতে জেলা শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের চরহাবর গ্রামের কাইয়ুম ও শামীম মিয়ার মাছের প্রজেক্টে এ ঘটনা ঘটেছে। 

এ ঘটনায় শনিবার (১৫ জুলাই) দুপুরে প্রজেক্ট মালিক কাইয়ুম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে শ্রীবরদী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

প্রজেক্ট মালিকরা বলেন, দুই একর ১০ শতকের ওই পুকুরে বিভিন্ন জাতের মাছ চাষ করা হচ্ছে। কিছু আগে একইগ্রামের ফকির আলী, আবু সায়েম, আলতাফ হোসেনসহ কয়েজনের সঙ্গে হাঁস নিয়ে দ্বন্দ্ব চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গভীর রাতে তারা পুকুরে বিষ দিয়ে মাছ নিধন করেছেন। তাদের দাবি, এ ঘটনায় তাদের ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

মালিক কাইয়ুম বলেন, তাদের সঙ্গে হাঁস পালন নিয়ে দ্বন্দ্বে শ্রীবরদী থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলাম। পুকুরে বিষ দেওয়ার পর বাদি শ্রীবরদী থানায় ছয় জনের নামে অভিযোগ দিয়েছি। 

আরও পড়ুন: নিজের বিয়ের আলোকসজ্জায় বিদ্যুৎস্পৃষ্টে সেনাসদস্যের মৃত্যু

তবে এমন অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। 

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, পুলিশ সরেজমিন পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 


একাত্তর/এসি

শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর