জমজমাট পঞ্চগড়ের চা শিল্প, বছরে আয় ২৮০ কোটি

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৪:৫২ পিএম

পঞ্চগড়ে চা বাগানের সংখ্যা দিন দিন বাড়ছে। জেলায় ছোট বড় মিলে বিভিন্ন পরিসরে প্রায় ৯ হাজার চা বাগান গড়ে উঠেছে।

নতুন এই শিল্পকে কেন্দ্র করে এখানে অন্তত ৩০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে, বছরে অন্তত ২৮০ কোটি টাকা আয় হচ্ছে।

পনের বছর আগেও এই জমিতে তেমন কোন ফসল ফলত না। উঁচু জমি হওয়ায় ধানের ফলনও এখানে ভালো হতোনা।

কিন্তু এখন যেদিকেই চোখ যায় একরের পর একর জমিতে শুধু চায়ের বাগান। পঞ্চগড়ের তেতুলিয়ার সমতল ভূমির প্রতিটি এলাকা এখন চা সমৃদ্ধ। অনেকেই বাড়ির সামনের ছোট জমিতেও করেছেন চায়ের আবাদ।

image


১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম পঞ্চগড়বাসীকে চা চাষের স্বপ্ন দেখান। সেই ধারাবাহিকতায় ১৯৯৯ সালে এই জেলায় প্রথম চা চাষ শুরু হয়। ২০০৬ সালে বিএনপি আমলে পঞ্চগড়ে চাষ হতো ৯২৫ একর জমিতে। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর, তা বেড়ে দাড়ায় ১২ হাজার ৭৯ একরে। চাষীদের প্রণোদনা দেয়ার সাথে সাথেই, ১৩ গুণ বেড়ে যায় চা চাষ।

পঞ্চগড়ের জেলা প্রশাসক জহুরুল ইসলাম জানান, গেলো ১৪ বছরে চায়ের নতুন জেলার স্বীকৃতি পেয়েছে পঞ্চগড়। একটি কারখানা থেকে হয়েছে একাধিক কারখানা। এই শিল্পের বিকাশের সাথে সাথে  ব্যাপক কর্মসংস্থানের সুযোগও হয়েছে। অর্থনীতিতেও অবদান রাখছে এই শিল্প।

image


২০০৬ সালে যেখানে মাত্র এক হাজার ৪৭৫ জন শ্রমিক এই শিল্পের সাথে জড়িত ছিল, বর্তমানে তা বৃদ্ধি পেয়ে ১৫ হাজারে উন্নীত হয়েছে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ শিল্পের সাথে বর্তমানে জেলার প্রায় ৩০ হাজার শ্রমিক সংযুক্ত রয়েছে। বেড়েছে সবারই জীবনমান।

আরও পড়ুন: যেভাবে পাল্টে গেল পঞ্চগড়ের ৩৬ ছিটমহল

পঞ্চগড়ের চা শিল্প থেকে বছরে অন্তত ২৮০ কোটি টাকা আয় হচ্ছে, যা চা খাতে দেশের দ্বিতীয় সর্বোচ্চ আয়।

একাত্তর/জো

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে পড়ে তাদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর