যেভাবে পাল্টে গেল পঞ্চগড়ের ৩৬ ছিটমহল

আপডেট : ১২ জুলাই ২০২৩, ০৪:২৭ পিএম

দীর্ঘ ৬৮ বছরের বঞ্চনার অবসান হলো মাত্র আট বছরে। যেনো স্বপ্নের মতোই পাল্টে গেল পঞ্চগড়ের ৩৬টি ছিটমহল। কেবল নাগরিকত্বের স্বীকৃতিই নয়। তারা পেয়েছেন নাগরিক অধিকারও। স্কুল, কলেজ, মাদ্রাস হয়েছে। ঘরে ঘরে এসেছে বিদ্যুৎ। যেখানে রিকশার যোগাযোগও ছিল না, সেই পথে এখন গাড়ি চলছে।

এভাবেই বদলে গেছে পঞ্চগড় সদরের গারাতি ছিটমহলবাসীর জীবন। সেই গারাতি ছিটমহলের নাম এখন রাজমহল।

একটি জাতীয় পরিচয়পত্র যে কতোটা দরকারি সেটি রোকেয়া বেগম ভালো জানেন। কারণ জীবনের ২৩ টি বছর তার কোন রাষ্ট্রীয় পরিচয় ছিল না। তিনি না ছিলেন ভারতীয়, না বাংলাদেশি। কিন্তু বর্তমান সরকার তাকে সেই পরিচয় দিয়েছে। দিয়েছে নাগরিকত্বের স্বীকৃতি। দুই সন্তান আর স্বামী নিয়ে রোকেয়া এখন একজন গর্বিত বাংলাদেশি নাগরিক।

রোকেয়া বেগম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের ক্ষমতা বাড়িয়ে দিয়েছেন। জাতীয় পরিচয়পত্র দিয়েছেন। আমরা এখন মুখ ফুটে কথা বলতে পারি। যেখানে সেখানে যেতে পারি। 

image


গ্রামের সবাই পাচ্ছেন নাগরিকত্বের সুবিধা। এতোদিন জাতীয় পরিচয় পত্র না থাকায় জমি কেনা, শিশুদের টিকা দেয়া, বিয়ে রেজিষ্ট্রেশানসহ প্রতিটি ক্ষেত্রে তাদের বঞ্চিত হতে হয়েছে। 

সময়টা মাত্র আট বছর। একসময়ের ছিটমহল আজ পরিনত হয়েছে রাজমহলে। পাল্টে গেছে যোগাযোগ ব্যবস্থা। মিলছে বিদ্যুৎ। আছে স্কুল কলেজ মাদরাসা। স্বাস্থ্য সেবার জন্য কমিউনিটি ক্লিনিক। উন্নয়ন বঞ্চিত এলাকাটির এই বদলে যাওয়া; যেনো স্বপ্নময় এক অভিযাত্রা। 

পঞ্চগড়ের ৩৬টি ছিটমহলের বাসিন্দারা এখন সুবিধা পাচ্ছেন ১০২ কিলোমিটার পাকা রাস্তার। ব্রীজ কালভার্ট, মসজিদ, মন্দির, বাজার, কবরস্থান সবই হয়েছে। 

প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পে নিজেদের একটা ঠিকানা পেয়েছে ৩৪৯টি ভূমিহীন পরিবার। ২০১৫ সালের পয়লা আগষ্ট ছিটমহলের দেশহীন মানুষদের যে দেশের ঠিকানা দিয়েছে বর্তমান সরকার; সেটি কোনদিনই ভোলার নয়; বলছেন এলাকাসী।


একাত্তর/আরবিএস  

উপমহাদেশের বৃহত্তম কসমেটিকস ও স্কিনকেয়ার পণ্যের প্রদর্শনী কসমোপ্রফ -ভারত ২০২৫ এ অংশ নিয়ে ব্যাপক সাড়া পেয়েছে দেশের শীর্ষ কসমেটিকস ও স্কীনকেয়ার টেকনোলজি জায়ান্ট কোম্পানি রিমার্ক এলএলসি ইউএসএ’র...
এই দিনটিকে ২০২১ সাল থেকে আলজেরিয়ায় জাতীয় অভিবাসন দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, যা ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা আলজেরীয়দের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়।
দেশবন্ধু গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. ইদ্রিসুর রহমান সম্প্রতি বিফা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের শীর্ষ সিওওদের মধ্যে সেরা নেতৃত্বের পুরস্কার অর্জন করেছেন।
বাংলাদেশ বৈধ গণতন্ত্র প্রতিষ্ঠায় চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। একথা জানিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রিচ ম্যাককরমিক বলেন, বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর