রাণীনগরে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

আপডেট : ১৮ জুলাই ২০২৩, ০৮:৩৭ পিএম

নওগাঁর রাণীনগরে রকেট মেইল ট্রেনে কাটা পড়ে রেহেনা আক্তার (৩৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে রাণীনগর রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রেহেনা আক্তার ঢাকার সাভার উপজেলার টেঙ্গুরী এলাকার আমির হোসেনের মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিকেলে রেহেনা আক্তার রাণীনগর রেলওয়ে স্টেশনে ঘোরাফেরা করছিলেন। বিকেল আনুমানিক সাড়ে ৪ টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেন রাণীনগর স্টেশনে দাঁড়ায়। এরপর কয়েক মিনিটের মাথায় ট্রেনটি ছাড়ে। এ সময় রেহেনা রেল লাইন থেকে স্টেশনের দুই নম্বর প্লাটফর্মে উঠতে গেলে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যান। এতে তার এক পা কাটা পড়ে এবং মাথায় মারাত্মক আঘাত পান। 

image

এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রেহেনাকে মৃত ঘোষণা করেন।

রাণীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা বলেন, নিহত রেহেনার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।


একাত্তর/এআর

নওগাঁর সাপাহার ও জয়পুরহাট সদর সীমান্ত দিয়ে নারী-পুরুষসহ সাতজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দলের কঠোর অবস্থানের...
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর