হিলি স্থলবন্দরের চার লেনের কাজ শেষ হয়নি সাত মাসে

আপডেট : ২০ জুলাই ২০২৩, ১১:১৮ এএম

সাত মাসে শেষ হয়নি দিনাজপুরের হিলি স্থলবন্দরের প্রধান সড়ক চার লেন করার কাজ। এতে চরম দুর্ভোগে পড়েছে পথচারীসহ এলাকাবাসী।

ভুক্তভোগীরা জানান, কার্পেটিং তুলে ফেলার কারণে রাস্তাটি খানাখন্দে ভরে গেছে। রাস্তার কাজ শেষ না হওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করেছে সড়ক ও জনপথ বিভাগ।

হিলি স্থলবন্দরে যাওয়ার প্রধান এই সড়ক প্রশস্ত করে ফোর লেনে উন্নীত করার কাজ চলছে ২০২২ সালের ডিসেম্বর থেকে। কিন্তু সাত মাসে দুই লেনেরই কাজ শেষ হয়নি।

এই সড়কে প্রতিদিন চলাচল করে ভারত থেকে পণ্য নিয়ে আসা শত শত ট্রাক। সংস্কারের জন্য পুরনো কার্পেটিং তুলে ফেলায় এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সড়ক। ভাঙা রাস্তায় চলাচল করতে গিয়ে দুর্ভোগে পড়েছেন যানবাহন চালকরা, প্রায়শই ঘটছে দুর্ঘটনা।

পথচারী ও এলাকাবাসীর অভিযোগ, দুইদিন কাজ করলে দশদিন বন্ধ রাখে ঠিকাদারি প্রতিষ্ঠান।

দিনাজপুরের হাকিমপুর পৌর মেয়র জামিল হোসেন জানান, কাজ চলছে ধীর গতিতে। সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে বেড়েছে জনগণের ভোগান্তি।

সাতমাসেও দুই কিলোমিটার রাস্তার কাজ শেষ না হওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতিকে দায়ী করেছে সড়ক ও জনপথ বিভাগ।

দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী উপ-সহকারী প্রকৌশলী আনফ সরকার বলেন, আমাদের কাজের গতি এতদিন একটু ধীর থাকলেও এখন পুরো দমে কাজ চলছে। আসা করি দ্রুতই কাজ শেষ হবে।

আরও পড়ুন: জরাজীর্ণ বেড়িবাঁধ, ভাঙন আতঙ্কে তিন গ্রামের মানুষ

হিলি বন্দরের জিরো পয়েন্ট থেকে মহিলা কলেজ পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ করছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট। এনিয়ে কোনো কথা বলেনি তারা।


একাত্তর/আরএ

২০২৪ সালের ১৭ ডিসেম্বর। সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের তৎকালীন সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের জানান, সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার নিয়ম আর নেই। সরকারি কর্মকর্তাদের ভাই ও আপা ডাকা...
দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ তিন আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টার দিকে ঘোড়াঘাট-বিরামপুর সড়কের রানীগঞ্জ বাজার বড়ো মসজিদের সামনে এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার...
আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পুরো দিনাজপুর কাঁপাতে তৈরি হয়েছে ৩০ মণ ওজনের এক দানবাকৃতির ফ্রিজিয়ান জাতের ষাঁড়, যার নাম দেওয়া হয়েছে ‘মহারাজা’। বিশাল দেহের এই মহারাজাকে সার্বক্ষণিক দেখাশোনা, সময়মতো...
দিনাজপুরের হাকিমপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন, প্রতারণা ও ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শফিউল ইসলামকে (৩৯) আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ এপ্রিল)...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লিওনেল মেসির আর্জেন্টিনা বনাম লামিন ইয়ামালের স্পেনের মধ্যে বিশ্বকাপ ফাইনাল দেখতে ফুটবল প্রেমীদের পকেট যে রীতিমতো গড়ের মাঠ হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না! নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর