বিএনপি-জামায়াতের সন্ত্রাসী হামলা

সমাবেশ থেকে ফেরার পথে যুবলীগ কর্মীকে পিটিয়ে হত্যা

আপডেট : ২১ জুলাই ২০২৩, ১২:১৪ পিএম

নড়াইলের কালিয়ায় ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশ থেকে বাড়ি ফেরার পথে বিএনপি-জামায়াতের সন্ত্রাসী হামলায় এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার ১১নং পেরুলিয়া ইউনিয়নের পেরুলী গ্রামের মোহসিন চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবলীগ কর্মী আজাদ শেখ (৩০) পেরুলী উত্তর পাড়ার সালাম শেখের ছেলে ও পেরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাজ্জাদ শেখের বড় ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে খুলনায় অনুষ্ঠিত যুবলীগের ‘তারুণ্যের জয়যাত্রা’ সমাবেশে নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তির নেতৃত্বে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মসূচির মিছিল ও সমাবেশে অংশ নেন আজাদ। সমাবেশ শেষ করে সন্ধ্যার পর ১১ নং পেরুলিয়া ইউনিয়নের খেয়াঘাট পার হওয়ার পর পূর্ব থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। তাকে হাতুড়ি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। ওই হামলায় আজাদ শেখ মারা যান। এছাড়াও জনি সরদার এক যুবলীগ কর্মী আহত হয়। আহত জনি সরদার ওই ইউনিয়নের আজিবর সরদারের পুত্র।

ঘটনার সত্যতা স্বীকার করে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজাদ হত্যাকাণ্ডে জড়িতদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।

এদিকে আজাদের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিক খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ছুটে যান নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, খুলনা মহানগর যুবলীগের সভাপতি সফিকুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক শেখ শাহাজালাল হোসেন সুজন। নেতৃবৃন্দ কাপুরুষোচিত এই হামলার তীব্র নিন্দা জানান। একই সাথে দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গুলিতে নিহত বাংলাদেশি, বিয়েবাড়িতে বিষাদের ছায়া

এদিকে, যুবলীগ কর্মী আজাদ শেখ হত্যাকাণ্ডের সাথে জড়িত বিএনপি-জামাতের সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বাংলাদেশ আওয়ামী যুবলীগ শুক্রবার প্রতিবাদ মিছিল ও সমাবেশ করছে।


একাত্তর/জো

নড়াইলেপারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। পরে অভিযুক্ত নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন।
নড়াইলে ঘুমন্ত স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে সদর উপজেলার বাহিরগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী মো. সাকিব শেখকে আটক করেছে...
নড়াইল সন্তানকে কোলে নিয়ে এক নারী স্থানীয়দের কাছে জানতে চাচ্ছিলেন ট্রেন কখন আসবে। ঠিক এর পর ট্রেনের জন্য অপেক্ষারত ওই নারী ও শিশুর খণ্ডিত মরদেহ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
নড়াইল সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা ও পাল্টা হামলায় বাবা-ছেলেসহ উভয় পক্ষের পাঁচজন নিহত হয়েছেন। 
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর