উপজেলা ও গ্রামাঞ্চলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে

আপডেট : ২১ জুলাই ২০২৩, ০১:৪৩ পিএম

উপজেলা-গ্রামাঞ্চলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। এ অবস্থায় ডেঙ্গু নিয়ন্ত্রণে নগরের পাশাপাশি উপজেলা ও গ্রাম পর্যায়ে মশক নিধন কার্যক্রম নিয়মিত করা প্রয়োজন বলে মনে করছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) পরিচালক।

হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছে, চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তদের এক তৃতীয়াংশ আসছেন উপজেলা ও গ্রামাঞ্চল থেকে।

বিশেষজ্ঞরা বলছেন, মেডিকেলে যত রোগী ভর্তি হচ্ছেন আক্রান্তের সংখ্যা এরও দ্বিগুণ।

চমেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান বলেন, শুধু যে ঢাকা-চট্টগ্রামে ডেঙ্গু বা শহরেরই ডেঙ্গু তা আর বলার সুযোগ নেই। এখন সারাদেশেই ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। আমাদের হাসপাতালের এক তৃতীয়াংশ রোগী আসছে উপজেলা থেকে।

ময়মনসিংহেও এখন বেশিরভাগ রোগী আসছে উপজেলা থেকে। এরই মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ ডেঙ্গু ওয়ার্ড আরও বাড়ানোর কথা ভাবছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডেঙ্গু ওয়ার্ডের মহিউদ্দিন খান মুন বলেন, পুরাতন বিল্ডিংয়ের তিন তলাকে ডেঙ্গু ইউনিট ঘোষণা করা হয়েছে। রোগীদের তাও ফ্লোরে থাকতে হচ্ছে। এ অবস্থায় আমরা চতুর্থ তলাও ডেঙ্গু রোগীদের জন্য ব্যবহারের কথা ভাবছি।

আরও পড়ুন: ‘লক্ষ্মীপুরে কৃষকদল কর্মীর মৃত্যু রাজনৈতিক হত্যাকাণ্ড নয়’

বরিশাল বিভাগে ডেঙ্গুতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে পিরোজপুর। তিনজনের মৃত্যু হয়েছে বিভাগে। যারা সবাই উপজেলা পর্যায়ের।

শেরেবাংলা মেডিকেলে নতুন ৫৭ জন রোগী নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা একশ’ ৫৫।

একাত্তর/আরএ
ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) কার্যক্রম আরও জোরদার করার ঘোষণা দিয়েছেন নাসিক প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, যে ওয়ার্ডে ডেঙ্গু আক্রান্ত...
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জলাবাড়ী ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দ করা সরকারি চাল বিতরণের সময় জনপ্রতি ১০০ টাকা করে আদায়ের অভিযোগ উঠেছে। ইউনিয়নের ৩৩৫ জন জেলের কাছ থেকে মোট ৩৩ হাজার ৫০০ টাকা সংগ্রহ...
বরিশাল বিভাগে গত এক মাসের বেশি সময় ধরে ডেঙ্গুর প্রকোপ বাড়লেও চিকিৎসা সুবিধা বাড়ছে না।
বরগুনায় ডেঙ্গুতে আক্রন্ত হয়ে নতুন করে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় চলতি বছরে ডেঙ্গু জ্বরে প্রাণ হারালেন ২৫ জন।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর