দোহারে বিদেশী পিস্তলসহ তরুণ আটক

আপডেট : ২১ জুলাই ২০২৩, ০২:৪৩ পিএম

ঢাকার দোহারে বিদেশী পিস্তল, ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ এক তরুণকে আটক করেছে দোহার থানা পুলিশ।

শুক্রবার দুপুরে দোহার থানায় সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন দোহার সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম।

আটককৃত মো. জাহিদুল ইসলাম (২৭) উপজেলার দক্ষিণ জয়পাড়া গাঙপাড় এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে।

সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার আশরাফুল জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে গোপন খবরের ভিত্তিতে উপজেলার নূরপুর এলাকায় অভিযান চালায় পুলিশ। দক্ষিণ জয়পাড়ার গ্রামীণ টাওয়ার সংলগ্ন এলাকায় পুলিশ অবস্থান নিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী জাহিদুল পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: নাটোরে সিমেন্টবাহী ট্রাক উল্টে চালকের মৃত্যু

এ ঘটনায় দোহার থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/জো

দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
প্রায় পৌনে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
এক ঘণ্টায় চারবার ভূমিকম্প। তিনটিরই আবার উৎপত্তিস্থল নরসিংদী। এ অঞ্চল ঘিরে ক্রমেই দানা বাঁধছে নানা আশঙ্কা।
ঢাকা থেকে নোয়াখালীগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে সাতজন নিহত হয়েছেন।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর