কিশোরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা আটক

আপডেট : ২১ জুলাই ২০২৩, ০৫:০৯ পিএম

কিশোরগঞ্জে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে এক বাবাকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে শহরের গাইটাল পেট্রোলপাম্প এলাকা থেকে তাকে আটক করা হয়। 

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই ব্যক্তি প্রায় ২০ বছর আগে বিয়ে করেন। তার চারটি মেয়েসন্তান রয়েছে। 

দুই মাস আগে তার স্ত্রী অসুস্থ হয়ে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনালে হাসপাতালে ভর্তি ছিলেন। তখন নিজের এক মেয়েকে ধর্ষণ করেন তিনি। 

এরপর বুধবার রাতে মেয়ের মাকে চায়ের সাথে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে মেয়েটিকে আবারো ধর্ষণের চেষ্টা করেন তিনি। পরে পুলিশের কাছে অভিযোগ করেন ভুক্তভোগী। 

অভিযোগে আরও বলা হয়, ওই মেয়েটিকে ৯ মাস আগে অষ্টগ্রামে বিয়ে দেয়া হয়। বিয়ের পর বাবা মেয়েটির শ্বশুরবাড়ির লোকজনের সাথে ঝগড়া করে তাকে কিশোরগঞ্জ শহরের ভাড়া বাসায় নিয়ে আসতেন। 

ভুক্তভোগীর মায়ের অভিযোগ, নিজের মেয়েকে কয়েকমাস ধরে ধর্ষণ করে আসছেন এই বাবা। 

কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবাকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর মেডিক্যাল পরীক্ষা করা হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


একাত্তর/এসজে

কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর