রাত থেকে শুরু সাগরে মাছ ধরা, প্রস্তুত জেলেরা

আপডেট : ২৩ জুলাই ২০২৩, ০৫:০০ পিএম

মাছের প্রজনন ও বেড়ে ওঠা নিশ্চিত করতে ২০ মে থেকে ৬৫ দিন ধরে বন্ধ ছিল সাগরে মাছে ধরা। রোববার মধ্যরাতে শেষ হচ্ছে এ নিষেধাজ্ঞা। তবে এখনও উপকূলের জেলেদের ঘরে পৌঁছায়নি সরকারি সহায়তার চাল। তবে ঋণে জর্জরিত জেলেরা ব্যস্ত হয়ে পড়েছেন সমুদ্রে নামার প্রস্তুতি নিয়ে।  আর দ্রুত বরাদ্দের চাল জেলেদের দেয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য কর্মকর্তা। 

নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় সাগরে শুরু হচ্ছে মাছ ধরা। তাই পটুয়াখালী রাঙ্গাবালীর বিভিন্ন ঘাটে প্রস্তুত করা হচ্ছে ট্রলার আর জাল। 

জেলেরা জানিয়েছেন, নিষেধাজ্ঞার সময় দুই কিস্তিতে নিবন্ধিত প্রত্যেক জেলেকে ৮৬ কেজি করে চাল দেয়ার কথা ছিলো। কিন্তু এখনও তারা ৩০ কেজি চাল পাননি।

image


তারা আরও জানান, নিষেধাজ্ঞার সময় দেয়া সহায়তা মাছ ধরা শুরুর পর দেয়া হলে সেটা কোনোভাবেই উপকারে আসে না। 

এ ব্যাপারে রাঙ্গাবালী উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমেদ আখন্দ বলেছেন, এক সপ্তাহের মধ্যে জেলেদের দ্বিতীয় কিস্তির চাল দেয়া হবে। 

আরও পড়ুন: কুমিল্লায় পাওনা টাকা চাইতে গিয়ে ভাঙারি ব্যবসায়ী খুন

একইভাবে সময়মত সরকারি সহায়তা পাননি লক্ষ্মীপুরের জেলেরাও। তবে তারা সাগরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে তারা চাল না দিয়ে নগদ অর্থ সহায়তার দাবি জানিয়েছেন।


একাত্তর/এসি

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর