ঝিনাইদহে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৫

আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৯:১৫ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে জামাল ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেন মালেক মোল্লা, শরিফুল মোল্লা, বসির মোল্লা, আমিরুল মোল্লা, গফুর মোল্লা, সোহান মোল্লা, শরকত মোল্লা, আলাউদ্দিন, নজির মোল্লা, সেলিম মোল্লা ও শাহজাহান মোল্লাসহ অন্তত ১৫ জন। 

তাদের মধ্যে ছয়জনকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে ও বাকিদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে জামাল ইউনিয়নের গোপালপুর গ্রামে মালেক মোল্লা ও শরিফুল মোল্লার মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। 

কয়েকদিন আগে শরিফুল মোল্লার সমর্থক বাবলু হোসেন ঘেনাকে মারধর করেন মালেক মোল্লার অনুসারীরা। এরপর থেকে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। 

বুধবার বিকেলে জামাল ইউনিয়ন পরিষদে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার দুই গ্রুপকে মীমাংসার জন্য ডাকেন। তবে তিনি উপস্থিত হওয়ার আগেই তর্ক-বিতর্ক শুরু হয় দু’গ্রুপের মধ্যে। 

এর এক পর্যায়ে দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় প্রাণ রক্ষায় জামাল ইউনিয়নের চেয়ারম্যান মোদাচ্ছের হোসেন কক্ষের দরজা আটকিয়ে দেন। সংঘর্ষে জামাল ইউনিয়ন পরিষদের ভবন ভাংচুর করা হয়। 

আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা ট্রাকে গাড়ির ধাক্কা, নিহত দুই

এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। 

ওসি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি। 


একাত্তর/এসজে

ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
স্বৈরাচার আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। 
একই আবহে ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচও শেষ হয়েছে গোলশূন্য সমতায়। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠা ম্যাচে কেউই জয়ের স্বাদ পায়নি। 
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর