চট্টগ্রামে পুলিশ-জামায়াত পাল্টাপাল্টি ধাওয়া

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ০৫:১৩ পিএম

চট্টগ্রাম নগরীতে পুলিশের সাথে জামায়াতে ইসলামের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে কমপক্ষে ১০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার দুপুর দুইটার দিকে আগ্রাবাদ চৌমুহনী মোড়ে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, জুমার নামাজ শেষে পৌনে দুইটার দিকে আগ্রাবাদ মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে চৌমুহনীর দিকে আসে। এতে শতাধিক জামায়াত নেতাকর্মী অংশ নেয়।

পুলিশ জানায়, মিছিলটি চৌমুহনীর কাছাকাছি আসলে অতর্কিত পুলিশের গাড়িতে হামলা চালানো হয়। এসময় আরও কয়েকটি গাড়ি ভাংচুর করেন নেতাকর্মীরা। 

মহানগর পুলিশের পশ্চিম শাখার উপ-কমিশনার জসিম উদ্দিন জানান, নামাজ শেষে আগ্রাবাদ মোড় থেকে মিছিল শুরু হয়। মসজিদ থেকে মুসল্লিরাও বের হচ্ছিলেন একই সময়। এর ফলে কারা সাধারণ মুসল্লি আর কারা জামায়াত নেতাকর্মী তা আলাদা করা যাচ্ছিল না।

আরও পড়ুন: রাজবাড়ীতে তরুণীকে ধর্ষণের অভিযোগে দুইজন গ্রেপ্তার

তিনি জানান, এক পর্যায়ে চৌমুহনী মোড়ের কাছে এসে তারা পুলিশের গাড়িতে হামলা চালায়। এই ঘটনার পর পর চৌমুহনী মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


একাত্তর/এসজে

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর