উল্টো পথে আসা বাসের চাপায় নারীর মৃত্যু

আপডেট : ২৯ জুলাই ২০২৩, ০১:৩৯ পিএম

মাদারীপুরের মস্তফাপুরে উল্টো পথে আসা বাসের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা বেগম (৫০) সদর উপজেলার ঘটকচর এলাকার মোশাররফ হাওলাদারের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মস্তফাপুর বাসস্ট্যান্ডের একটি লেন দিয়ে সড়ক পাড় হচ্ছিলেন ফাতেমা বেগম। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস উল্টো পথে এসে তাকে পিষে দেয়। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত মাদারীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী মোশাররফ হাওলাদার অভিযোগ করে বলেন, চালকের কোন দক্ষতা নেই। উল্টো পথে এসে বাসটি তার স্ত্রীকে পিষে মেরেছে।

তিনি দ্রুত এ ঘটনায় অভিযুক্ত চালক ও এর সহকারীর বিচার দাবি করেন।

সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. ফয়েজুর রহমান বলেন, ওই নারীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে। অভিযুক্ত বাসটি বা এর চালককে এখনো আটক করা যায়নি। যথাযথ আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।


একাত্তর/আরএ

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর