অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৬:০১ পিএম

নওগাঁর ধামইরহাটে ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

রোববার দুপুরে উপজেলার বিহারিনগর বাইপাসে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল কাউয়ুম (২৮) জেলার সাপাহার উপজেলার হাপুনিয়া বেলডাঙ্গা গ্রামের শরিফুল ইসলামের ছেলে। তিনি মুরগী কেনাবেচা করতেন।

এ ঘটনায় মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতরা একই গ্রামের আব্দুল আলিম (৪০) এবং আকতার হোসেন (১৯)। আহতদের মধ্যে আলিমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ব্যবসায়িক কাজে অপর দুইজনকে নিয়ে ধামেইরহাটে আসেন কাইয়ুম। দুপুরে কাজ শেষে উপজেলা থেকে মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন তারা। পথে উপজেলার বিহারীনগর বাইপাসে ব্যাটারি চালিত অটোরিকশার সাথে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষে হয়। এতে ঘটনাস্থলেই কাউয়ুম নিহত হন। মোটরসাইকেলে থাকা আলিম ও আক্তার আহত হলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে আলিমের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর ব্যাটারি চালিত অটোরিকশাটি রেখে চালক পালিয়েছে।

আরও পড়ুন: নিয়ন্ত্রণহারা মোটরসাইকেল নছিমনে ধাক্কা দিলে আরোহী নিহত

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, দুর্ঘটনা কবলিত অটোরিকশা ও মোটরসাইকেল উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মরদেহ উদ্ধারের পর আইনানুগ প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


একাত্তর/জো

সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর সাত প্রবাসীর মরদেহ দেশে পৌঁছানোর পর জানাজা সম্পন্ন হয়েছে। 
নওগাঁর আত্রাই নদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশু মৃত্যু হয়েছে।
ফজরের নীরব স্নিগ্ধতা ভেঙে সৃষ্টিকর্তার ইবাদতে মাথা নোয়ানোই যেন হয়ে রইল জীবনের শেষ কাজ। পটুয়াখালীর সদর উপজেলার মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে ফজরের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সেজদায়...
অবশেষে জামিন পেলেন নওগার কারাগারে বন্দি নাবালক তিন সন্তানের মা আঁখি খাতুন। বুধবার বিকেল চারটার দিকে তিনি জামিন পান। মাদক মামলায় ভ্রাম্যমান আলাদাতের আদেশে গেল ১৫ দিন ধরে নওগার জেলা কারাগার বন্দি...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর