বড় ভাইকে গলাকেটে হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার চার

আপডেট : ৩০ জুলাই ২০২৩, ০৬:০৫ পিএম

মাদারীপুরে জমি নিয়ে বিরোধে আপন বড় ভাইকে গলাকেটে হত্যায় মূল অভিযুক্ত ছোট ভাইসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ভোরে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে নিহতের ছেলে ঘটনার রাতে চার জনের নামে কালকিনি থানায় হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তররা হলেন- প্রধান অসামি এইচএম সবুর, আসলিম হাওলাদার, আসলাম হাওলাদার ও লিপি বেগম। 

রোববার দুপুরে কালকিনি থানা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

পুলিশ জানায়, শনিবার সন্ধ্যায় কালকিনি পৌর শহরের আট নম্বর ওয়ার্ডের দক্ষিণ জনারদন্ধি এলাকায় জমি নিয়ে বিরোধে কবির হাওলাদারকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করে ছোট ভাই সবুর হাওলাদার ও তার সঙ্গীরা। রাতে নিহতের ছেলে ফরিদ হাওলাদার বাদি হয়ে মামলা করেন। 

আরও পড়ুন: জমি নিয়ে বিরোধে ভাইয়ের গলা কাটলো ভাই

এদিকে মামলার বাদি ফরিদ গ্রেপ্তার সব আসামির ফাঁসির দাবি জানিয়েছেন। 

কালকিনি থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হাসান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। মামলার পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। 


একাত্তর/এসি

সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
মাদারীপুর, ককটেল বিস্ফোরণ, জেলা ও দায়রা জজের বাসভবন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), সমাবেশ
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
মাদারীপুর কোল্ড স্টোরেজে প্রায় ১৫ হাজার বস্তা আলু পচে নষ্ট হওয়ার ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর