আট মাস পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৭:৫৩ পিএম

আট মাস পর আবারও চালু হলো ঢাকা-নারায়ণগঞ্জ ট্রেন চলাচল। পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের কাজের জন্য গত বছরের ডিসেম্বর থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল। 

নতুন করে ট্রেন চলাচল শুরু হওয়ায় খুশি যাত্রীরা। রেল কর্তৃপক্ষ বলছে, আপাতত একটি ট্রেনের মাধ্যমে এই রুটে দৈনিক ১৬টি ট্রিপ দেয়া হবে। 

মঙ্গলবার দেখা গেলো রাজধানীর কমলাপুরের শহরতলী প্ল্যাটফর্মে আবারও প্রাণচাঞ্চল্য; ট্রেনের হুইসেল। দীর্ঘ আট মাস পর আবারও ঘুরলো ঢাকা-নারায়ণগঞ্জ রুটের ট্রেনের চাকা। 

নারায়ণগঞ্জের শ্রমজীবী ও কর্মজীবী বহু মানুষ প্রতিদিন এই ট্রেনে করেই ঢাকায় আসা-যাওয়া করেন। কিন্তু, পদ্মা রেল সংযোগ প্রকল্পের কমলাপুর থেকে গেন্ডারিয়া অংশের ডাবল লাইনের কাজের জন্য গত বছরের ডিসেম্বর থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। 

প্রাথমিকভাবে তিন মাস ট্রেন চলাচল বন্ধের সিদ্ধান্ত ছিলো। কিন্তু, ডাবল লাইনের কাজ দেরি হওয়ায় নারায়ণগঞ্জ রুটে পুনরায় ট্রেন চালু হতে প্রায় আট মাস লাগলো। 

যানজট এড়িয়ে দ্রুততম সময়ে ঢাকা আসা-যাওয়া এই রুটে যাত্রী চাহিদা বরাবরই অনেক বেশি। দীর্ঘ বিরতির পর ট্রেন চালু হওয়ায় খুশি যাত্রীরা।

মঙ্গলবার সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে নিয়মিত ট্রেন চলছে। বন্ধ হওয়ায় আগে এই রুটে চলাচলকারী ট্রেনগুলো ছিলো লোকাল ট্রেন।

তবে বেশ কিছু যাত্রী সুবিধা বাড়িয়ে এবার ট্রেন চালানো হচ্ছে কমিউটার হিসেবে। যেখানে প্রতিটি বগিতে ফ্যান, লাইট, টয়লেটের ব্যবস্থা আছে। ১৫ টাকার বদলে ভাড়া নেয়া হচ্ছে ২০ টাকা। 

আরও পড়ুন: দক্ষিণ সিটিতে ৬ হাজার ৭৫১ কোটির বাজেট ঘোষণা

বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা শাহ আলম কিরণ শিশির জানান, আপাতত একটি ট্রেনই রাউন্ড ট্রিপ পদ্ধতিতে চলাচল করবে। 

আপাতত আট জোড়া ট্রেন চলাচল করবে পুরনো লাইনে। ট্রেনটি ভোর পাঁচটা থেকে শুরু করে কমিউটার ট্রেন চলবে রাত সাড়ে আটটা পর্যন্ত। 

ট্রেন চলাচল দীর্ঘদিন বন্ধ থাকায় নারায়ণগঞ্জ থেকে বাড়তি ভাড়ায় বিভিন্ন যানবাহনে যাতায়াত করতে হয়েছে  রাজধানীমুখী মানুষদের।

একাত্তর/জো

রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশু রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর পূর্বাচলে এশিয়ান হাইওয়ে সড়কে মালবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্র নিহত হয়েছে।
রাজধানীর যাত্রাবাড়ী ও কদমতলী এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে দুই চিহ্নিত সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে।
রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর