দক্ষিণ সিটিতে ৬ হাজার ৭৫১ কোটির বাজেট ঘোষণা

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৯:০৫ পিএম

২৩-২৪ অর্থবছরে ৬ হাজার ৭৫১ কোটি ৫৬ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। অর্থবছরের বাজেটে ১ হাজার ৩৯৬ কোটি ৮৫ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

সোমবার বিকেলে ডিএসসিসি নগরভবন মিলনায়তনে চলতি অর্থবছরের এ বাজেট ঘোষণা করেন কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। খবর বাসসের।

২০২৩-২৪ অর্থবছরে গৃহ কর বাবদ ৫১২ কোটি, বাজার সালামী বাবদ ২০০ কোটি, বাণিজ্য অনুমতি বাবদ ১৫০ কোটি, বাজার ভাড়া বাবদ ৪০ কোটি, বিজ্ঞাপন কর বাবদ ৩০ কোটি, বাস-ট্রাক প্রান্ত (টার্মিনাল) থেকে ৩০ কোটি, অস্থায়ী পশুর হাট ইজারা বাবদ ৩০ কোটি, ইজারা (টয়লেট, পার্কিং, কাঁচাবাজার, ভাগাড় ইত্যাদি) বাবদ ৩০ কোটি, রাস্তা খনন ফিস বাবদ ৬৫ কোটি, সম্পত্তি হস্তান্তর কর খাতে ১৭৫ কোটি, মোবাইল টাওয়ার থেকে আয় বাবদ ৯ কোটি ৫৩ লাখ, মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসেতু থেকে ১৫ কোটি, সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের ভাড়া বাবদ ১০ কোটি, যন্ত্রপাতি ভাড়া বাবদ ৫ কোটি টাকা আয় ধরা হয়েছে।

এছাড়া সরকারি মঞ্জুরি (থেকে) থেকে ৪০ কোটি ও সরকারি বিশেষ মঞ্জুরি বাবদ ২৫ কোটি এবং ডিএসসিসি, সরকারি ও বৈদেশিক সহায়তামূলক প্রকল্প খাতে ৪ হাজার ৪৫৮ কোটি ৮২ লাখ টাকা বরাদ্দ প্রাপ্তির প্রত্যাশা করা হয়েছে।

অর্থবছরের বাজেটে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৫৬৫ কোটি ৬৬ টাকা।

উল্লেখযোগ্য ব্যয়ের খাতগুলোর মধ্যে বেতন ভাতা বাবদ ৩০০ কোটি, বিদ্যুৎ, জ্বালানি, পানি ও গ্যাস বাবদ ৭৯ কোটি, মেরামত ও রক্ষণাবেক্ষণ বাবদ ২৮ কোটি ৮৪ লাখ, সরবরাহ বাবদ ৬০ কোটি ৬৯ লাখ, মশক নিধনে ব্যবহৃত কীটনাশক বাবদ ৩৮ কোটি ৫০ লাখ, ভাড়া, রেটস ও কর খাতে ১১ কোটি ২৫ লাখ, কল্যাণমূলক ব্যয় বাবদ ১৩ কোটি ৮৭ লাখ, বিজ্ঞাপন ও প্রচারণা বাবদ ৪ কোটি ৬০ লাখ, ফিস বাবদ ৯ কোটি ৭৫ লাখ এবং বর্জ্য ব্যবস্থাপনা বাবদ ৩০ কোটি ২ লাখ টাকা ব্যয় করা হবে।

বাজেট ঘোষণার সময় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০২০-২১ আর্থিক বছরে ৭০৩ কোটি ৩১ লাখ টাকা এবং ২০২১-২২ অর্থবছরে ৮৭৯ কোটি ৬৫ টাকা রাজস্ব আহরণ করেছে। আনন্দের সাথে জানাতে চাই যে, বিগত অর্থবছরে আমরা পূর্বেকার সকল মাইলফলক অতিক্রম করে হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায়ের নতুন ইতিহাস গড়তে সমর্থ হয়েছি। ২০২২-২৩ অর্থবছরে আমরা কর্পোরেশনের ইতিহাসে সর্বোচ্চ ১ হাজার ৩১ কোটি ৯৭ লাখ টাকা রাজস্ব আদায় করেছি।

আরও পড়ুন: বিএনপির গুগলিতে আওয়ামী লীগ বোল্ড: ফখরুল

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ঘোষিত ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় ঢাকা একটি উন্নত ও স্মার্ট রাজধানী হিসেবে গড়ে তোলার অভিপ্রায়ে মেয়র হিসেবে আমার ওপর অর্পিত পবিত্র দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করে চলেছি।


একাত্তর/আরএ

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
বরগুনার বেতাগীতে কিশোর গ্যাং, অপরাধমূলক কর্মকাণ্ড, চাঁদাবাজি, অবৈধ দখলবাজি এবং ছড়িয়ে পড়া অনলাইন জুয়া চিরতরে নির্মূল করতে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুই মাসের (৬০ দিন) সময়সীমা বেঁধে...
কেউ যদি সাধারণ মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, তবে সে বিষয়ে আইন ও সরকারের অবস্থান স্পষ্ট, এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। উদ্ভূত পরিস্থিতিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন...
দেশে মাদক নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থার মতো স্পর্শকাতর খাতগুলোতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর চরম অকার্যকারিতা ও ব্যর্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তীব্র সমালোচনা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর