চাঁদপুরে ভাঙন ঠেকাতে মেঘনাপাড়ে স্থায়ী বাঁধের দাবি

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১২:৫১ পিএম

চাঁদপুরে নদী ভাঙনে জমি-বাড়ি হারাচ্ছে মেঘনা পাড়ের মানুষ। নদীতে বিলীন হওয়ার ঝুঁকিতে আছে বিদ্যালয়, মসজিদ-মাদ্রাসা-ব্যবসা প্রতিষ্ঠান।

ভাঙন ঠেকাতে নদীতীরে স্থায়ী বাঁধ দেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। আর ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

চাঁদপুর সদর উপজেলার পশ্চিমে মেঘনার পানি বাড়তে না বাড়তেই ইব্রাহিমপুর ইউনিয়নে মানুষের মধ্যে দেখা দিয়েছে নদী ভাঙনের আতঙ্ক। ভাঙনের ঝুঁকিতে রয়েছে ঘরবাড়ি, বিদ্যালয়, মসজিদ-মাদ্রাসা ও ব্যবসা প্রতিষ্ঠান।

স্থানীয়রা বাসিন্দারা বলছেন, নদী ভাঙনে এরই মধ্যে বিলীন হয়ে গেছে কয়েকশ' ঘরবাড়ি। অস্থায়ীভাবে বাঁশ-চাটাই দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করেও তা কাজে আসছে না।

ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার বালা জানান, এলাকা ছেড়ে অন্য কোথাও যাওয়ার সামর্থ্য নেই অনেকেরই। তাই বসতভিটা রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম জানান, ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। 

আরও পড়ুন: আট মাস পর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে ট্রেন চলাচল শুরু

তবে শুধু আশ্বাস নয়, নদীতে বিলীন হওয়ার হাত থেকে ইব্রাহিমপুর ইউনিয়নকে রক্ষার জন্য দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

একাত্তর/জো

কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যা করেছে একদল চোর।
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, বড় বড় সবগুলো ঘাটে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয়। ঘাটে যে সব সমস্যা রয়েছে সেগুলোর কাজ চলছে।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর