অস্ত্রোপচার করতে গিয়ে শিশু মৃত্যুর অভিযোগ

আপডেট : ০২ আগস্ট ২০২৩, ১১:০৫ এএম

বরিশালে অপারেশন করতে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় চিকিৎসকদের অবহেলাকে দায়ি করেছেন শিশুটির স্বজনরা। আর চিকিৎসকের দাবি, অপারেশন সফলভাবে হয়েছে। কিন্তু অজ্ঞান করার পর শিশুটির আর জ্ঞান ফেরেনি।

মঙ্গলবার বিকেলে নগরীর বান্দ রোডের একটি বেসরকারি হাসপাতালে এ ঘটনা ঘটে।

শিশুটির নাম তানজিল ইসলাম, বসয় ছয় মাস। সে গলাচিপা উপজেলার দিনমজুর ফিরোজ খানের ছেলে। 

স্বজনদের অভিযোগ, অপারেশন থিয়েটারেও খোশগল্পে মেতে ছিলেন চিকিৎসকরা। ইনজেকশন দেয়ার পর শিশুটি নির্জীব হয়ে পড়লেও তারা কোনো গুরুত্ব দেননি। 

নিহতের মামা রাকিব হোসেন বলেন, তানজিলের নিতম্বে ঢুকে যাওয়া কাঁথা সেলাইয়ের সুঁই অস্ত্রোপচার করাতে তারা বরিশালে এসেছিলেন। অস্ত্রোপচারের জন্য চিকিৎসকের চাহিদামত ১৫ হাজার টাকাও জোগাড় করেছিলেন।

তিনি জানান, অপারেশন থিয়েটারে ইনজেকশন দেয়ার পর তার ভাগ্নে নির্জীব হয়ে যায়। তারপরও চিকিৎসকরা কোনও গুরুত্ব দিচ্ছিলেন না।

তানজিলের মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে পড়ে যাওয়ার ভিডিও ধারণ করতে গেলে তার মামাকে অপারেশন থিয়েটার থেকে বের করে দেয়া হয়। অবশেষে ট্রিপল নাইনে ফোন করে পুলিশের সহায়তা চান তারা। 

আরও পড়ুন: ফকিরহাটে বাসের ধাক্কায় গ্রাম পুলিশ সদস্য নিহত

এদিকে অভিযুক্ত চিকিৎসক শেরেবাংলা মেডিক্যাল কলেজের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তৌফিকুল ইসলামের দাবি, অস্ত্রোপচার সফল হয়েছে। তবে অজ্ঞান করার পর শিশুটির আর জ্ঞান ফেরেনি। 

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল হক জানান, ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মৃত্যুর খবর জানতে পারে। বিষয়টি অনুসন্ধান করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 


একাত্তর/এসজে

বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর