ভৈরব-ময়মনসিংহ রুটে রেল চলাচল স্বাভাবিক

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০৪:০২ পিএম

বাজিতপুরের সরারচর রেল স্টেশনে লাইনচ্যুত কিশোরগঞ্জ এক্সপ্রেসের দুটি বগি উদ্ধার করা হয়েছে। রোববার দিবাগত রাত ১২টার দিকে উদ্ধার কাজ শেষ হলে ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে দুপুর দুইটা থেকে ওই রুটে রেল চলাচল বন্ধ থাকে।

সরারচর রেলওয়ে স্টেশন মাস্টার মো. সেলিম জানান, দুপুরে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি সরারচর স্টেশনে ঢোকার সময় ঢাকা থেকে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতি ট্রেনটিও একই স্টেশনে পৌঁছায়।  এসময় দুটি ট্রেনের পয়েন্ট পরিবর্তন করতে গিয়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। 

তিনি জানান, এতে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর ট্রেনের যাত্রা বাতিল করা হয়। পরে আখাউড়া থেকে উদ্ধারকারী ইঞ্জিন সন্ধ্যার পর উদ্ধার তৎপরতা শুরু করে। রাত ১২টার দিকে ট্রেনের লাইনচ্যুত দুটি বগি উদ্ধার করা হয়। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। 

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ট্রলারডুবি: আরও এক শিশুর মরদেহ উদ্ধার

তিনি আরও জানান, সোমবার সকাল ছয়টায় ঢাকাগামী এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন যথারীতি চলবে। 


একাত্তর/এসি

কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে বরযাত্রীর মাইক্রোবাসের গতিরোধ ও ভাঙচুর চালিয়ে এক নববধূকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে প্রেমিক ও তার সঙ্গীদের বিরুদ্ধে। 
কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।
কিশোরগঞ্জের ভৈরবে পৌরসভার এক নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও কার্যক্রম নিষিদ্ধ পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকতকে (৩৮) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর