সাংবাদিক নাদিম হত্যায় পাঁচ আসামির জামিন নাকচ

আপডেট : ০৭ আগস্ট ২০২৩, ০২:৪১ পিএম

জামালপুরে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি বহিষ্কৃত ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ পাঁচ জনের জামিন নামঞ্জুর করেছে আদালত। 

সোমবার দুপুরে জামালপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তানভীর আহমেদ তৃতীয় বারের মতো তাদের জামিন আবেদন নাকচ করেন।  

বাদি পক্ষের আইনজীবী অ্যাড. মো. ইউসুফ আলী জানান, চাঞ্চল্যকর এই হত্যা মামলার আসামি মাহমুদুল আলম বাবু, মকবুল, রেজাউল করিম, জাকিরুল ও মনিরুজ্জামান মনির জামিনের আবেদন করেন। আদালত দুই পক্ষের শুনানি শেষে সবার জামিন আবেদন নাকচ করেন।

image


আরও পড়ুন: রিজভীর বিরুদ্ধে হিরো আলমের মামলা, তদন্তে ডিবি

গত ১৪ জুন রাতে বকশীগঞ্জের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউপির বরখাস্ত হওয়া চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সন্ত্রাসীরা সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে গুরুতর আহত করে। পরদিন ১৫ জুন চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় গত ১৭ জুন নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদি হয়ে বকশীগঞ্জ থানায় মাহমুদুল আলম বাবুসহ ২২ জনের নামে এবং অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 

চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এ পর্যন্ত বাবুসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী।


একাত্তর/এসি

গাজীপুরে আলোচিত সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় জড়িত আট জনের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল করেছে পুলিশ। 
যশোরের প্রথিতযশা সাংবাদিক শামছুর রহমান কেবল হত্যা মামলাটির কার্যক্রমটি ১৯ বছর ধরে ফাইলবন্দি হয়ে পড়ে আছে। তাই দুই যুগেও আলোচিত এই হত্যায় জড়িতদের বিচারের মুখোমুখি করা যায়নি। দীর্ঘ ২৪ বছরে বিচার না...
বগুড়ায় দৈনিক দুর্জয় বাংলার নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সহ-সভাপতি দীপঙ্কর চক্রবর্তী হত্যাকাণ্ডের ১৯তম বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে স্মরণসভা ও স্মৃতিপদক...
জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আসলাম মিয়া নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুর অন্যতম সহযোগী।বুধবার দুপুরে...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর