নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ০৮:০৪ পিএম

শেরপুরের শ্রীবরদীতে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার বিকেলে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের গেরামারা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহত নববধূ মর্জিনা বেগম (১৮) এলাকার আলতাফ হোসেনের মেয়ে, পার্শ্ববর্তী উপজেলা বকশীগঞ্জের নিলক্ষিয়ার জানকীপুর এলাকার আজিজুল হকের ছেলে আসাদুজ্জামান টিটুর সাথে তিন মাস আগে বিয়ে হয় তার।

নিহত মর্জিনার মা নুরেজা বেগম জানান, বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব চলতো। রোববার বিকেলে মর্জিনা স্বামীসহ তাদের বাড়িতে আসেন। পরদিন সোমবার মর্জিনাকে রেখে তার স্বামী চলে যান। কথা ছিল আগামী শুক্রবার মর্জিনা স্বামীর বাড়ি ফিরে যাবেন। 

কিন্তু মঙ্গলবার বিকেলে রহস্যজনক কারণে নিজ ঘরে গলায় ওড়না পেচিঁয়ে আত্মহত্যা করেন মর্জিনা। পরে বাড়ির লোকজন দেখতে পেয়ে জানালা ভেঙ্গে ঘরে ঢুকে তার মরদেহ উদ্ধার করে।

কাকিলাকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হামিদুল্লাহ তালুকদার বলেন, পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তে মরদেহ দাফনের আবেদন করা হয়েছে। 

শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলার প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।


একাত্তর/এআর

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
শেরপুরের শ্রীবরদী উপজেলায় প্রায় ২৫০ মানুষের চলাচলের এক শতবর্ষী রাস্তা দেয়াল তুলে বন্ধ করে দেয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে, উপজেলার ভেলুয়া ইউনিয়নের কাউনেরচর...
শেরপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় মো. সোহাগ মিয়া (২৯) নামে এক পুলিশ কনস্টেবলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর