বিয়ের প্রলোভনে তরুণীকে যৌনপল্লীতে বিক্রির অভিযোগ

আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১০:৫৭ পিএম

বিয়ের প্রলোভনে দেখিয়ে এক তরুণীকে (২০) যৌনপল্লীতে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হওয়ার পর পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করেছে।

বুধবার ওই তরুণীর মায়ের অভিযোগ পেয়ে পুলিশ গভীর রাতে ভুক্তভোগীকে জামালপুরের যৌনপল্লী থেকে উদ্ধার করে।

পুলিশ সূত্র জানা যায়, গত ২০ জুন ওই তরুণীকে জামালপুরের যৌনপল্লীতে বিক্রি করা হয়।

এ ঘটনায় মূল অভিযুক্ত মো. লোকমান মিয়া (২৩) শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া গ্রামের বাসিন্দা। মামলার পর থেকেই তিনি পলাতক।

পুলিশ জানায়, তরুণীর বাবা-মা ঢাকায় একটি পোশাক কারখানায় কাজ করেন। কিছুদিন আগে তার সাথে লোকমান মিয়ার সুসম্পর্ক গড়ে উঠলে তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে নিয়ে যান লোকমান। পরে তরুণীর খোঁজ না পেয়ে তার পরিবার লিখিত অভিযোগ জানালে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ভুক্তভোগীকে খুঁজে বের করে।

আরও পড়ুন: শালিসে নারীকে মারধর, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৪

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, উদ্ধারের পর তরুণীর জবানবন্দি রেকর্ড করা হয়েছে। মামলার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।


একাত্তর/আরএ

শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর