রূপগঞ্জে সিকিউরিটি সার্ভিসের চলন্ত মাইক্রোবাসে আগুন

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৯:৩৪ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অরনেট সিকিউরিটি সার্ভিসের একটি চলন্ত মাইক্রোবাসে হঠাৎ আগুন জ্বলে উঠলে বন্ধ হয়ে যায় সড়কের একপাশে যান চলাচল।

শনিবার বেলা ১২টার দিকে উপজেলার কাঞ্চন সেতুর পশ্চিম পাশে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পূর্বাচল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত অরনেট সিকিউরিটি সার্ভিসের মাইক্রোবাস চালক রাজিব জানান, রাজধানীর নতুন বাজার বাঁশতলা এলাকার অরনেট সিকিউরিটি সার্ভিসের অফিস থেকে সকালে কাঞ্চন সেতুর পশ্চিম পাশে কোম্পানির বিজ্ঞাপন তৈরির কাজের জন্য একসাথে আটটি মাইক্রোবাস রওয়ানা হয়। গাড়িগুলো কাঞ্চন সেতুর পশ্চিম পাশে কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের ব্রাক্ষ্মনখালী পৌছলে একটি মাইক্রোবাসে হঠাৎ আগুন জ্বলে উঠে। এসময় দ্রুত চালক রাজিব গাড়ি থেকে নেমে নিরাপদ স্থানে চলে যান।

পূর্বাচল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর রতন রায় জানান, খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে পূর্বাচল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দুপুর সোয়া একটার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

আরও পড়ুন: ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে হামলা-পাল্টা হামলা, গাড়ী ভাঙচুর

তিনি আরও বলেন, মাইক্রোবাসের ইঞ্জিন গরম হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। তারপরও আগুন লাগার সঠিক কারণ জানার জন্য তদন্ত চলছে।


একাত্তর/জো

কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর