ছাগলে ফসল খাওয়ায় হামলা-পাল্টা হামলা, গাড়ী ভাঙচুর

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ০৯:০৭ পিএম

জামালপুর শহরের পাথালিয়ায় ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে হামলা-পাল্টা হামলা, সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার রাতে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরের মধ্যে এ সংঘর্ষ ঘটে।

হামলা ও পাল্টা হামলার সময় পৌর কাউন্সিলরের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় পৌর কাউন্সিলর শরিফুল ইসলাম শিমুল ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

আহতদের মধ্যে জামালপুর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদসহ চারজনকে ২৫০ শয্যার জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, পৌর কাউন্সিলরের ছাগল ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ক্ষেতের ফসল খেয়ে ফেললে তিনি লোকজন নিয়ে হামলা চালিয়ে পৌর কাউন্সিলরের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করেন। এরপর দফায় দফায় হামলা-পাল্টা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে তাদের মধ্যে। এতে বেশ কয়েকজন আহত হন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো

জামালপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা শাশুড়ি ও পুত্রবধূকে চাপা দিয়েছে যাত্রীবাহী একটি বাস। এতে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন দুইজন। 
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় নিখোঁজের তিন দিন পর মরিয়ম (৭) নামের এক শিশুর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  
নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর