কুলাউড়ায় জঙ্গি আস্তানা থেকে ছয় কেজি বিস্ফোরক উদ্ধার

আপডেট : ১৫ আগস্ট ২০২৩, ০৯:১৫ পিএম

মৌলভীবাজারের কুলাউড়ার বিভিন্ন পাহাড়ে অভিযান চালিয়ে ছয় কেজি বিস্ফোরক দ্রব্য ও পিস্তলের ১৪টি গুলি উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট-সিটিটিসি।

অভিযান শেষে মঙ্গলবার বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইনে সাংবাদিকদের সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান বলেন, সিটিটিসি, সোয়াত, মৌলভীবাজারের গোয়েন্দা পুলিশ ও কুলাউড়া থানার পুলিশের ৬০ সদস্যের দল যৌথভাবে কালাপাহাড় এলাকায় একটি জঙ্গি আস্তানায় অভিযান শুরু করে।

প্রায় ৯ ঘণ্টার এই অভিযানে আইনশৃঙ্খলা বাহিনী ২০টির বেশি পাহাড় ডিঙিয়ে ওই আস্তানায় পৌঁছায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। জায়গাটি দুর্গম হলেও তারা খুব সহজেই সেখানে যাতায়াত করতে পারতো।

জঙ্গিরা এটাকে তাদের ভাষায় ‘আনসার হাউজ বলে জানান সিটিটিসি প্রধান। তিনি বলেন, ‘সেখান থেকে ৯৫টি ডেটোনেটর, ছয় কেজি বিস্ফোরক এবং ১৪টি গুলি উদ্ধার করা হয়েছে।

জঙ্গিদের দলনেতা ইমাম মাহমুদকে আটক করা হয়েছে কিনা জানতে চাইলে সিটিটিসি প্রধান বলেন, তারা গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়েছেন, যা তদন্তের স্বার্থে এই মুহূর্তে বলা যাবে না। অভিযানের স্বার্থে তারা অনেক তথ্যই দিতে পারবেন না।

এ পর্যন্ত জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফেলার মোট ৪০ সদস্যকে আটক করা হয়েছে বলেও জানান আসাদুজ্জামান।

সোমবার সকালে কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাজার এলাকায় স্থানীয়রা ১৭ জনকে জঙ্গি সন্দেহে আটক করে। পরে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে সিটিটিসি।

মঙ্গলবার সকালে আটক কয়েক জঙ্গিকে নিয়ে পাহাড়ের গভীরে অভিযানে যায় আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার রাত থেকে কর্মদা ইউনিয়নের পূর্ব টাট্টিওয়ালি গ্রামের বাইশালী বাড়ি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০ জন নারী-পুরুষ ও তিন শিশুকে আটক করে সিটিটিসি। তারা জানায় আটকরা নতুন জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদের কাফেলার সদস্য।

গত ৭ আগস্ট রাজধানীর মিরপুর থেকে ১০ জনকে আটক করা হয়। পরে ১১ আগস্ট ফরহাদ আরো একজনকে ঢাকা থেকে আটক করা হয়। তার দেয়া তথ্য ধরেই শুক্রবার কুলাউড়ার পূর্ব টাট্টিওয়ালি এলাকায় অভিযানে নামে সিটিটিসি।

 

একাত্তর/কেএসএইচ

জামিনে মুক্তি পেয়েছেন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসিম উদ্দিন রাহমানি। সোমবার দুপুর পৌনে ১২টার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি।
কোটা আন্দোলন ঘিরে নাশকতার মধ্যে নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া আরেক জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোটা আন্দোলনের মধ্যে নরসিংদী জেলা কারাগার থেকে পলাতক আনসার আল ইসলাম এর সক্রিয় জঙ্গি সদস্য ফারুক আহমেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 
নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই নারী জঙ্গিকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর