জাহাঙ্গীরকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ০৮:১০ পিএম

মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে রাজবাড়ীর আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার রাজবাড়ীর ১নং আমলী আদালতের বিচারক সুমন হোসেন এ আদেশ দেন।

২০২১ সালের ২৩ নভেম্বর রাজবাড়ীর ১নং আমলী আদালতে মামলা করেন মানবিক বাংলাদেশ সোসাইটি নামের একটি সংগঠনের রাজবাড়ী পৌর কমিটির সভাপতি শশী আক্তার। সম্প্রতি পিবিআই তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে আদালতে প্রতিবেদন দাখিল করে।

মামলার নথি থেকে জানা গেছে, শশী আক্তার একজন শিক্ষার্থী, তার বাড়ি শহরের পুলিশ লাইনস এলাকায়।

বাদীপক্ষের আইনজীবী শেখ মো. মেহেদী হাসান বলেন, বিবাদী বঙ্গবন্ধুকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করে বক্তব্য দিয়েছেন। তিনি বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ নিয়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছেন। বিবাদী মহান মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়েও বিভ্রান্তি ছড়িয়েছেন। এতে সমাজে দাঙ্গা-হাঙ্গামা ও বিশৃঙ্খলার আশঙ্কা তৈরি হয়েছে। এসব কারণে বাদী গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা করেন।

তিনি আরও জানান, পিবিআই’র তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আদালতের বিচারক সুমন হোসেন গাজীপুরের সাবেক মেয়রের বিরুদ্ধে ৫০০/৫০৪ ধারায় অভিযোগ আমলে নিয়ে ২৫ অক্টোবর রাজবাড়ী আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

২০২১ সালে গোপনে ধারণ করা মেয়র জাহাঙ্গীর আলমের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জেলার কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা অভিযোগ করেন।

আরও পড়ুন: ৮০ লাখ লিটার সয়াবিন কিনবে সরকার

পরে কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় জাহাঙ্গীর আলমকে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি এবং দলীয় সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়।


একাত্তর/আরএ

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং অন্য আসামি শাহাদাত হোসেন শামীমের...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর