কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেলো বিআরডিবি কর্মকর্তার

আপডেট : ১৭ আগস্ট ২০২৩, ০৩:৪৩ পিএম

মোংলায় কাভার্ড ভ্যানের চাপায় মারা গেছেন বিআরডিবির এক কর্মকর্তা। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাজীর ব্রিজের উপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যান ও ড্রাইভারকে আটক করেছেন পুলিশ। 

পুলিশ জানায়, মোংলা উপজেলার পল্লী উন্নয়ন দপ্তরের ইউনিয়ন ডেভেলপমেন্ট অফিসার সুবোধ রঞ্জন ঢালী (৩৯) শরণখোলা উপজেলায় দায়িত্বরত ছিলেন। বৃহস্পতিবার সকালে মোংলা থেকে শরণখোলা যাওয়ার পথিমধ্যে মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের গাজীর ব্রিজের উপর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যান তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল থেকে সুবোধ ছিটকে কাভার্ড ভ্যানের চাকার নিচে পড়েন। ওই সময় কাভার্ড ভ্যানটি সুবোধের বুকের উপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

খবর পেয়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ বৈরাগী ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে দুপুর পৌনে ১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এরপর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার প্রকাশ কুমার দাশ সুবোধকে মৃত বলে ঘোষণা করেন। 

চিকিৎসক প্রকাশ কুমার দাশ বলেন, ঘটনাস্থলেই সুবোধের মৃত্যু হয়। তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। 

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সবুজ বৈরাগী বলেন, সুবোধ রঞ্জন ঢালী মোংলায় ইউনিয়ন ডেভেলপমেন্ট অফিসারের পাশাপাশি শরণখোলায়ও অতিরিক্ত দায়িত্বে ছিলেন। বৃহস্পতিবার সকালে মোংলা থেকে শরণখোলা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তার মর্মান্তিক মৃত্যু হয়। নিহত সুবোধ খুলনার পাইকগাছা পৌরসভার হাসপাতাল রোডের বাসিন্দা নির্মল চন্দ্র ঢালীর ছেলে। 

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন বলেন, কাভার্ড ভ্যানের চাপায় নিহত সুবোধের লাশ উদ্ধারসহ ঘাতক কাভার্ড ভ্যান ও চালক আনিসুর রহমানকে (৪৫) আটক করা হয়েছে। আটক কাভার্ড ভ্যান চালক আনিসুর রহমান রাজবাড়ী জেলার পাংশা থানার কাছাড়ীপাড়ার মৃত সৈয়দ আলী প্রামাণিকের ছেলে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দীন আরো বলেন, এ ঘটনায় সড়ক পরিবহণ আইনে মামলা দায়ের হবে। 

নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। 

 

একাত্তর/এআর

মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর