বিজিবির কাছ থেকে হাতকড়াসহ পালানো যুবক গ্রেপ্তার

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১০:৪৫ এএম

মেহেরপুর সীমান্তে আটকের পর বিজিবির হাতে থেকে হাতকড়াসহ পালানো এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় ওই হাতকড়া উদ্ধার করা হয়েছে।

রোববার রাতে জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের তেঁতুলবাড়ীয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম আশিক (২৬)। তিনি ওই ইউপির হাড়াভাঙ্গা গ্রামের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। 

স্থানীরা জানান, শুক্রবার (১৯ জুলাই) সন্ধ্যায় ভারতীয় সীমান্তবর্তী সহড়াতলা গ্রাম থেকে আশিককে আটক করে বিজিবি সহড়াতলা ক্যাম্পের সদস্যরা। মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ত সন্দেহে আটক করা হলেও এসময় তার কাছে কোনো মাদক পাওয়া যায়নি। এনিয়ে স্থানীয়রা প্রতিবাদ জানালে বিজিবির সঙ্গে তাদের ধস্তাধস্তির হয়। এরই ফাঁকে হাতকড়া নিয়েই পালায় আশিক। পরে বিজিবি সহড়াতলা ক্যাম্পের পক্ষ থেকে গাংনী থানায় আশিকসহ বেশ কয়েকজনের নামে মামলা করা হয়। 

গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, ঘটনার পর থেকেই আশিককে গ্রেপ্তারে মাঠে নামে পুলিশ। পরে তাকে গ্রেপ্তারে সক্ষম হয়। 

তিনি জানান, আশিকের নামে ২০১৬ সালে মাদকের একটি মামলা রয়েছে। এরপরে তিনি বেশ কয়েক বছর প্রবাসে থাকার পর দেশে ফিরে আসেন। মাদকের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে কি না খতিয়ে দেখা হচ্ছে। আপাতত বিজিবির দায়ের করা মামলায় তাকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হচ্ছে। 


একাত্তর/এসি

মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
মেহেরপুরের গাংনী উপজেলার শেওড়াতলা গ্রামে ফুটবল দলের সমর্থন বদল করেছেন এক ফুটবলপ্রেমি মোহাম্মদ আলী। দীর্ঘদিনের একনিষ্ঠ এই ব্রাজিল সমর্থক আনুষ্ঠানিকভাবে দল বদলে আর্জেন্টিনার সমর্থক হিসেবে আত্মপ্রকাশ...
সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে জিরো লাইন পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়া চোরাকারবারিদের লক্ষ্য করে ফাঁকা গুলিবর্ষণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
দেশের আলাদা দুটি জেলায় পারিবারিক কলহ ও যৌতুকের জেরে দুটি হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত। এর মধ্যে জামালপুরে স্ত্রীকে গলা টিপে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং মেহেরপুরে শাশুড়িকে পুড়িয়ে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর