সাগরে তিন দিন ভেসে থাকা ১৩ জেলে উদ্ধার

আপডেট : ২১ আগস্ট ২০২৩, ১১:০৭ পিএম

চট্টগ্রাম থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে সাগরে তিন দিন ভেসে থাকার পর ১৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। 

ওই ১৩ জেলেকে উদ্ধারের পর সোমবার বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। 

সমুদ্রে মাছ ধরতে গত শুক্রবার এফবি রাজু নামের একটি ফিশিং বোট নিয়ে চট্টগ্রামের আকমল আলী ঘাঁট থেকে রওনা হন ১৩ জেলে। কিন্তু ওই দিনই বোটের ইঞ্জিন বিকল হয়ে যায়। 

এরপর উত্তাল সমুদ্রে ১৩ জেলেকে নিয়ে নিয়ন্ত্রনহীনভাবে ভাসতে থাকে ফিশিং বোট। এদিকে মোবাইল নেটওয়ার্কের বাইরে থাকায় কারো সঙ্গে যোগাযোগও করতে পারছিলেন না তারা। উত্তাল সমুদ্রে নৌকায় বেঁচে থাকার জীবনযুদ্ধ চলে তাদের। 

সোমবার ফিশিং বোটটি ভাসতে ভাসতে মোবাইল নেটওয়ার্কের আওতায় চলে আসে। জেলেরা কোস্ট গার্ডের সহায়তা চায়। 

নিয়মিত টহল জাহাজ ‘অপূর্ব বাংলা’র অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার সাইফুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে জেলেদের উদ্ধারে শুরু হয় অভিযান। 

কিন্তু সমস্যা বাধে অন্যত্র। ফোন করলেও জেলেরা সাগরে তাদের সঠিক অবস্থান জানাতে পারেননি। এদিকে সাগরও ছিল প্রচণ্ড উত্তাল। টানা তিন ঘণ্টা অভিযান চালিয়ে সাঙ্গু গ্যাস ফিল্ড থেকে আনুমানিক ১০ নটিক্যাল মাইল দক্ষিণ পূর্বে ফিশিং বোটটির খোঁজ পায় কোস্ট গার্ড। বিপজ্জনকভাবে ভাসতে থাকা বোটটি থেকে ১৩ জেলেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। 

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধার জেলেদের সবার বাড়ি নোয়াখালী জেলায়। উদ্ধার করে আনার পর তাদের প্রাথমিক প্রাথমিক চিকিৎসা ও খাবার দেয়া হয়। 


একাত্তর/আরবি 

সুন্দরবনের জয়মনির ঘোল কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ায় একদল দুর্বৃত্তরা হামলা ও ভাঙচুর চালিয়েছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষায় বাহিনীটির কার্যক্রম অব্যাহত রয়েছে। 
পিরোজপুরের মঠবাড়িয়ায় অবৈধ বিপুল পরিমাণ ফাইসা মাছের রেনু পাচারকালে সাতজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ডের সদস্যরা। 
টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড (বিসিজি)।
কক্সবাজার টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে অভিযান চালিয়ে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ আট জনকে উদ্ধার করা হয়েছে। কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে তাদের উদ্ধার করা হয়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর