নাটোরে শোক দিবসের দলীয় অনুষ্ঠানে যোগ দেয়ায় স্কুল শিক্ষক বরখাস্ত

আপডেট : ২৫ আগস্ট ২০২৩, ০১:০৪ পিএম

নাটোরের গুরুদাসপুরে শোক দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার অপরাধে সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষককে এমপি'র নির্দেশে বরখাস্ত করা করেছে জেলা শিক্ষা অফিস।


বুধবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ গোলাম নবী স্বাক্ষরিত এক চিঠিতে গুরদাসপুর উপজেলার দড়িকাছিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়।

গুরুদাসপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, রাজনৈতিক দলের অনুষ্ঠানে যোগ দেয়ায় এমপি আব্দুল কুদ্দুসের নির্দেশে তাকে বরখাস্ত করা হয়েছে।

এর আগে মাসুদুর রহমানেকে কারণ দর্শানোর নোটিশ দিলে তিনি দোষ স্বীকার ক্ষমা প্রার্থনা করেন। পরে ওই শিক্ষকের জবাবের বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে পাঠানো হলে তিনি সাময়িক বরখাস্তের আদেশ দেন।

নাটোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম নবী বলেন, 'গুরদাসপুর উপজেলার দড়িকাছিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদুর রহমান রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিয়েছেন বলে নাটোর-৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস ঐ শিক্ষককে বরখাস্ত করার নির্দেশ দেন। এমপি মহোদয়ের নির্দেশ পেয়ে ঐ শিক্ষককে প্রথমে শোকজ এবং পরে সাময়িক বরখাস্ত করা হয়েছে।'

এতে অভিযুক্ত শিক্ষকের মঙ্গলই করেছেন বলে দাবি করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। তিনি দাবি করেন ঐ শিক্ষককে সাময়িক দরখাস্ত করা না হলে জেলার বাইরে বদলি করে দেওয়ার নির্দেশ ছিল এমপির পক্ষ থেকে।

তিনি বলেন, জেলার বাইরে না দিয়ে সাময়িক বরখাস্ত করায় শিক্ষকের জন্য মঙ্গলজনক হয়েছে। এখন তিনি কাজ না করেও বেতন ভাতা পাবেন।

অভিযুক্ত শিক্ষক মাসুদুর রহমান লিখিত জবাবে উল্লেখ করেন, 'গত ১৪ আগস্ট সন্ধ্যা ৬টার জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের প্রেক্ষিতে ও প্রস্তুতি উপলক্ষে প্রস্তুতিসভা ও একটি গণমিছিলে অংশ নেই। মিছিলে আমি দেশপ্রেমে উজ্জীবিত নাগরিক হিসেবে- জয় বাংলা- জয় বঙ্গবন্ধু, ১৫ই আগস্ট সফল হোক, সফল হোক, আজকের এই দিনে- মুজিব তোমায় মনে পড়ে, লাল সবুজের পতাকায়- মুজিব তোমায় দেখা যায়, কে বলেরে মুজিব নাই- মুজিব সারা বাংলায়, জাতির পিতা শেখ মুজিব- লও লও লও সালাম, স্লোগান দেই। এর বাহিরে অন্য কোন স্লোগান আমি দেই নাই। আমার স্লোগানে কোন সরকার বিরোধী কথা ছিল না। তাছাড়া আমি সরকারি কর্মচারী হিসেবে সরকার ঘোষিত সকল জাতীয় দিবসে অংশগ্রহণ করে যথাযথ মর্যাদায় উদযাপন করেছি।'

জানা যায়, তার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তিনি।

শিক্ষক মাসুদুর রহমান বলেন, শোক দিবসের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এবং নাটোর-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আহম্মদ আলী মোল্লা। এমপি কুদ্দুসের প্রতিপক্ষ নেতার অনুষ্ঠানে যোগ দেয়ার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে দাবি করেন  ওই শিক্ষক।

মাসুদুর রহমান বলেন, 'আমাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আমার পরিবার পরিজন আছে, অর্ধেক বেতন দিয়ে আমি কিভাবে দিনাতিপাত করবো? আবার শিক্ষা অফিসার বলছেন আমারই নাকি মঙ্গল করেছেন তিনি। আমি এই বরখাস্ত আদেশ প্রত্যাহার চাই। আমি জাতির জনকের স্লোগান দিয়ে কোন অন্যায় করিনি।'

এবিষয়ে নাটোর-৪ আসনের সংসদ সদস্য এবং নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস বলেন, ওই শিক্ষক শোক দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে আমার বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়েছে। আমার নেতাকর্মীরা তাকে মেরে হাত-পা ভেঙে দিতে চেয়েছিলো। কিন্তু আমি বলেছি শিক্ষককে আটধর করা যাবে না তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।পরে আমি জেলা শিক্ষা অফিসারকে নির্দেশ দিয়েছি ব্যবস্থা নিতে।

 

একাত্তর/এআর
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা এবং পুষ্টি উন্নয়নে সারা দেশের নির্বাচিত সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহে ‘স্কুল ফিডিং’ কার্যক্রম নাটোর থেকে শুরু হতে যাচ্ছে।
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর