ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ নিহত তিন

আপডেট : ২৬ আগস্ট ২০২৩, ০৩:২৫ পিএম

ঝিনাইদহের হরিণাকুন্ডু ও কালীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়েসহ তিন জনের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন হরিণাকুন্ডু উপজেলার গোবরাপাড়া গ্রামের মরিয়ম খাতুন (৬৫) ও তার মেয়ে তাসলিমা খাতুন(৩৫)। আর কালীগঞ্জের গোপিনাথপুর গ্রামে মারা গেছেন কৃষক আব্দুল হালিম (৫০)।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু আজিফ জানান, রাতের কোনো এক সময় বৈদ্যুতিক মিটারের তার ছিঁড়ে গোটা ঘর বিদ্যুতায়িত হয়ে ছিল। সকালে মেয়ে তাসলিমা খাতুন বাড়ির বাইরে থেকে ঘরে ঢুকতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এরপর তাকে উদ্ধার করতে আসলে মা মরিয়ম খাতুনও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। বাড়িতে তারা দুজনেই বসবাস করতেন। পরে প্রতিবেশীরা এসে তাদের মৃতদেহ উদ্ধার করেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

আর কালীগঞ্জ উপজেলার গোপিনাথপুর গ্রামে খোরশেদের পুকুর পাড়ে পোকা দমনে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে আব্দুল হালিম নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বাড়ি থেকে ফসলের ক্ষেতে যাওয়ার সময় তিনি বিদ্যুতায়িত হন বলে স্থানীয়রা জানিয়েছেন।

আরবি
ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় এক স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।  সোমবার (২৯ জুন) সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। 
একই আবহে ঝিনাইদহের কালীগঞ্জে আয়োজিত ব্রাজিল-আর্জেন্টিনা প্রীতি ফুটবল ম্যাচও শেষ হয়েছে গোলশূন্য সমতায়। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের সমর্থকদের উপস্থিতিতে জমে ওঠা ম্যাচে কেউই জয়ের স্বাদ পায়নি। 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল নয়, বরং জামায়াত-শিবিরের ক্যাডাররা ডিম নিক্ষেপ ও হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক...
বাংলাদেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলেই অনেক মামলায় রাষ্ট্রপক্ষ হেরে যায় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর