শেরপুরে কৃষক হত্যায় একজনের যাবজ্জীবন

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৭:২৮ পিএম

শেরপুরের নকলায় কৃষক আব্দুস ছোবহান হত্যা মামলায় একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ের আরও তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

মঙ্গলবার দুপুরে শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ একমাত্র আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত মো. স্বর্ণবালীর (৪৩) বাড়ি নকলা উপজেলার বাউশা পূর্বপাড়া গ্রামে।

মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি ভোরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে খুন হন কৃষক আব্দুস ছোবহান। একই দিন ওই ঘটনায় ছোবহানের স্ত্রী মাজেদা খাতুন বাদী হয়ে চারজনকে আসামি করে নকলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে আসামি স্বর্ণবালী গ্রেপ্তার হলে তিনি একাই ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে একই বছরের ৫ আগস্ট তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন নকলা থানার এসআই তারিকুল ইসলাম।

মামলার বিচারে সংবাদদাতা বাদী, চিকিৎসক, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটসহ ১১ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের পিপি এডভোকেট চন্দন কুমার পাল জানান, এ রায়ে আমরা খুশি এবং বাদীপক্ষ ন্যায়বিচার পেয়েছে।

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
মেহেরপুরে ধর্ষণ দায়ের পিরোজপুর ইউপি সদস্য কলিম উদ্দিন কালুকে (৫১) যাবজ্জীবন  সশ্রম কারদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন আইন আদালতের বিজ্ঞ বিচারক আলী মাসুদ সেখ এ...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর