কেরানীগঞ্জে ১৫টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার তিন

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৭:২২ পিএম

ঢাকার কেরানীগঞ্জে ১৫টি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

মঙ্গলবার দুপুর ১২টায় কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবীর এক সাংবাদিক সম্মেলনে একথা জানান।

তিনি বলেন, গত ১৯ জুলাই কেরানীগঞ্জের মডেল থানার জিনজিরা গোলজার বাগ এলাকায় জলিল উদ্দিন সরদার নামে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এরপর তিনি মডেল থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

কেরানীগঞ্জ মডেল থানা মামলাটির তদন্ত করতে গিয়ে বুঝতে পারে এই মোটরসাইকেল চুরির পিছনে বড় একটি চোর চক্রের সিন্ডিকেট রয়েছে । পরে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রসুলপুর এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ রাজিবকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য অনুযায়ী এই চক্রের বাকি দুই সদস্য দিদার ও রাসেলকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, পরে একটি গ্যারেজে অভিযান চালিয়ে ১৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এই ঘটনায় চোরাই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি। 

এসজে
একটি দল জুলাইকে তুচ্ছতাচ্ছিল্য করলেও জনগণের ঠেলায় পড়ে গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে অবস্থান নিয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করেছে দুর্বৃত্তরা।
ঢাকার কেরানীগঞ্জে একটি বহুতল ভবনে আগুন লেগেছে। ওই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট।
ঢাকার কেরানীগঞ্জের শুভাঢ্যা খালের প্রাণপ্রবাহ ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন পানিসম্পদ ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর