আজও খড়ম পায়ে হাঁটেন বাউল মান্নান

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:১৫ পিএম

বরিশালের আগৈলঝাড়ায় ৪০ বছর ধরে প্রায় বিলুপ্ত খড়ম পায়ে দিয়ে হাঁটছেন আবদুল মান্নান। পূর্বপুরুষের ঐতিহ্য ধরে রাখতে আর নিরোগ থাকতে কাঠের তৈরি ঐতিহ্যবাহী খড়ম পায়ে চলাফেরা করেন তিনি। মান্নানের এই খড়ম পরে হাঁটা দেখতে প্রতিদিনই তার বাড়িতে ভিড় করেন আশেপাশের মানুষ। 

আবদুল মান্নানের শরীর এক খণ্ড সফেদ কাপড়ের জড়ানো। তার কণ্ঠে সবসময় থাকে বাউল, ভাণ্ডারি আর লালনগীতি। নিজের লেখা ও সুর করা গানতো থাকেই। এলাকা বা এলাকার বাইরে তিনি চলাফেরা করেন বিলুপ্তপ্রায় খড়ম পায়ে। ৪০ বছর ধরে এভাবেই চলছেন বরিশালের আগৈলঝাড়ায় আব্দুল মান্নান হাওলাদার। অনেকেই তাকে ডাকেন বাউল মান্নান কিংবা ভাণ্ডারি মান্নান নামে।

নিম, সুন্দরি, সেগুন, মেহগনিসহ বিভিন্ন গাছের কাঠ দিয়ে তৈরি ১২০ জোড়া খরম পড়েছেন এ পর্যন্ত। সবসময় ৪ জোড়া খড়ম ঘরে মজুত রাখেন। একজোড়া খড়ম তৈরিতে খরচ হয় কাঠভেদে ২ হাজার থেকে ৫ হাজার টাকা। গৌরাঙ্গ মিস্ত্রী নামে এক ভক্ত তার খড়ম তৈরি করে দেন।

এলাকাবাসী জানান, খড়ম পায়ে মাইলের পর মাইল হেঁটে বেড়ান বাউল মান্নান। তাকে কখনো রোগাক্রান্ত হতে দেখেননি তারা। 

দেড় শতাধিক প্রেম-বিরহ আর আধ্যাত্বিক গান লেখা ও সুর করা বাউল মান্নান ব্যক্তিগত জীবনে স্ত্রী, এক পুত্র ও তিন কন্যার বাবা।

একাত্তর/এআর
বরিশালে জেলা ও দায়েরা জজ আদালতের প্রধান ফটকে একটি বিস্ফোরণ ঘটেছে। বুধবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বরিশালে কুড়িয়ে পাওয়া একটি ব্যাগে পা লাগার সঙ্গে সঙ্গে বিকট শব্দে ককটেল বা বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এতে একই পরিবারের দুই নারী ও এক কিশোর মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। 
পাহাড়ি, সমতল কিংবা ভাষা, বর্ণ, লিঙ্গ ও ধর্মের ভিত্তিতে বাংলাদেশে মানুষের মধ্যে কোনো ধরনের বিভেদ-বিভাজন তৈরি করার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন তথ্য...
বরিশাল সফরে যাওয়ার পথে মাদারীপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহরে কেউ ইটের টুকরা নিক্ষেপ করেনি বলে জানিয়েছেন মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর