ভাদ্রের শেষ দিন মাঝিদের বৈঠায় উত্তাল চলনবিল

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২১ পিএম

শান্ত চলনবিল ভাদ্রের শেষ দিনে ধরা দিলো উত্তাল হয়ে। পানির স্রোতের সঙ্গে তাল মিলিয়ে ছুটছে নৌকা, যেখানে আছে ৮০ জন মাঝি। কণ্ঠে সমবেত সংগীত, গন্তব্য ওপাড়। দৃশ্যটি নাটোরের নৌকা বাইচের।

আবহমান বাংলার ঐতিহ্যকে বিশ্বে ছড়িয়ে দিতে নাটোরে হয়ে গেলো দেশের সবচেয়ে বড় নৌকাবাইচ উৎসব। নানা আকারের প্রায় ৫০টি নৌকা আর প্রায় দুই লাখ মানুষের মিলনমেলায় পরিণত হয়েছিল চলনবিল। 

শুক্রবার আয়োজনের উদ্বোধন করে আগামী নির্বাচনে নৌকাকে এগিয়ে নেবার আহবান জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। 

তিনি বলেন, বেগবান এই নৌকার মতন জাতীয় নির্বাচনেও এগিয়ে থাকবে নৌকা। তরুণদের আগ্রহ বাড়বে লোকসংস্কৃতির প্রতি ।

চলনবিল নৌকা বাইচ উদযাপন কমিটির আহবায়ক জান্নাতুল ফেরদৌস জানান, চলনবিলের এবারের নৌকা বাইচ ছাড়িয়ে গেছে আগের যেকোনো সময়ের রেকর্ড। এবারই প্রথমবারের মতো দুই ধাপে অনুষ্ঠিত হলো নৌকাবাইচ। দিনের শুরুতে ছোট নৌকা, আর বিকেলে বড় নৌকাগুলো নিয়ে প্রতিযোগিতায় নামে আড়াই হাজার মাঝি। 

ওদিকে টানা ৫৬ মিনিট নৌকা চালিয়েও দারুন উচ্ছ্বসিত মাঝিরা। কারণ এবার তারা শুভেচ্ছা পুরস্কার হিসেবে পাচ্ছেন স্মার্ট ফোন। এছাড়াও শীর্ষস্থানে থাকা নৌকাগুলো পাবে বাইক, ফ্রিজ, টেলিভিশনসহ নানা পুরস্কার। একই উচ্ছাস দুই লাখের বেশি দর্শনার্থীরাও।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জে তিন মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের চারদিন করে মোট ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
নাটোরে অপরিকল্পিত উন্নয়ন প্রকল্পের কারণে ব্যাহত হচ্ছে চলন  বিলের পানি প্রবাহ। কৃষকদের অভিযোগ, বিলের মধ্যে অপরিকল্পিতভাবে রাস্তা ও ভবন নির্মাণের সময় পানি সরার বিকল্প ব্যবস্থা রাখা হয়নি।
সিরাজগঞ্জের বেলকুচির যমুনা নদীতে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রাম বাংলার পুরোনো ঐতিহ্য নৌকাবাইচ।
কোটা আন্দোলন ঘিরে কোনো ভুল করে থাকলে, তার জন্য করজোড়ে তরুণ প্রজন্মের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর