চাঁদপুরে ফ্ল্যাট পাচ্ছেন হরিজন সম্প্রদায়ের মানুষ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০২:২০ পিএম

চাঁদপুরে ফ্ল্যাট পাচ্ছেন প্রান্তিক জনগোষ্ঠী হরিজন সম্প্রদায়ের মানুষ। এরই মধ্যে তাদের জন্য শহরের স্বর্ণখোলা কলোনীতে তৈরি হচ্ছে দুটি আধুনিক ভবন, যেখানে থাকছে ৮৮টি ফ্ল্যাট। অবশ্য ফ্ল্যাটগুলো এক পরিবারের বসবাসের জন্য ছোট বলে অনুযোগ করেছেন হরিজনরা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আগামীতে ফ্ল্যাট তৈরির সময় বিষয়টি দেখা হবে।

চাঁদপুর শহরের স্বর্ণখোলা এলাকার এই ভবনটি নির্মাণ করা হচ্ছে পরিছন্নতাকর্মী হরিজন সম্প্রদায়ের লোকজনের জন্য। এরই মধ্যে পাঁচতলা ভবনের সবগুলো ছাঁদ দেয়া হয়েছে। এখন চলছে ফ্লাট তৈরির কাজ।

এই ভবনে প্রতি পরিবারের জন্য বরাদ্দ হবে একটি এক রুমের ফ্লাট। থাকবে রান্নাঘর ও টয়লেট সুবিধা। প্রথম পর্যায়ে দুইটি ভবনে ৮৮

পরিবারকে দেয়া হবে ফ্লাট।

ফ্লাট পেয়ে খুশি হলেও হরিজন সম্প্রদায়ের লোকজন বলছেন, ভবনগুলোতে দুটি ঘর দেয়া হলে সুবিধা হতো।

প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, এই প্রকল্পে হরিজনদের জীবনমান উন্নয়নে কমিউনিটি সেন্টার ও শিশুদের জন্য পার্কসহ অন্যান্য নাগরিক সুযোগ সুবিধারও ব্যবস্থা করা হচ্ছে।

আবাসন প্রকল্পের পরবর্তী ফ্ল্যাটগুলোর আকার যেন আরও বড় করা যায় সে বিষয়টি দেখা হবে বলে জানান চাঁদপুরের পৌর মেয়র জিল্লুর রহমান জুয়েল।

ইউএনডিপি, এলজিইডি ও চাঁদপুর পৌরসভার তত্ত্বাবধানে নির্মাণাধীন এ ভবন দুটির কাজ শেষ করতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১০ কোটি টাকা।

একাত্তর/পিএজে
‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যা করেছে একদল চোর।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর