মা ইলিশ রক্ষায় বন্ধ থাকবে মাছ ধরা, বিপাকে জেলেরা

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ১২:০৪ পিএম

বুধবার মধ্যরাত থেকে শুরু হচ্ছে ২২ দিনের জন্য ইলিশ ধরায় নিষেধাজ্ঞা। এসময় ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ইলিশসহ সকল প্রকার মাছ ধরা, পরিবহন, বিক্রি করার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে মৎস্য বিভাগ।

এদিকে বিকল্প কর্মসংস্থান না থাকায়, বিপাকে ভোলার দুই লক্ষাধিক জেলে। যদিও মৎস্য বিভাগ জানিয়েছে, এই সময়ে জেলেদের ভিজিএফ এর চাল দেয়া হবে।

ইলিশ ধরায় নিষেধাজ্ঞা কার্যকর হবে বুধবার মধ্যরাত থেকে, এরইমধ্যে মেঘনা আর তেতুলিয়া নদী থেকে তীরে ফিরতে শুরু করেছেন ভোলার জেলেরা।

এখন কেউ কেউ জালসহ অন্যান্য মালামাল গুছিয়ে তুলছেন। আবার জাল সারাইয়ের কাজ করছেন কেউ কেউ। তবে মাছ ধরায় নিষেধাজ্ঞার সময় সংসার চালানো নিয়ে চিন্তা সবার চোখে-মুখে।

জেলেরা বলছেন, নিষেধাজ্ঞার সময় সরকার জেলেদের জন্য যে চাল বরাদ্দ দেয় তা সবাই পায় না। এতে দু'বেলা খাবার জোগাড় করতে হিমশিম খেতে হয় তাদের।

জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, যত দ্রুত সম্ভব নিবন্ধিত জেলেদের মধ্যে ২৫ কেজি করে ভিজিএফ-এর চাল বিতরণ করা হবে। 

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ বলেন, আশা করছি ভিজিএফ-এর চাল পেলে এই ২২ দিনে তারা কিছুটা হলেও এই ক্ষতি তারা পুষিয়ে নিতে পারবেন। আমাদের অভিযানও সফলভাবে বাস্তবায়িত হবে। 

মৎস্য বিভাগের হিসেবে ভোলায় নিবন্ধিত জেলের সংখ্যা এক লাখ ৬৫ হাজার। এদের মধ্যে এক লাখ ৩৩ হাজার ৮০০ জেলে পাবেন ভিজিএফ-এর চাল। এই সহায়তার বাইরে থাকবেন নিবন্ধিত ৩১ হাজারসহ প্রায় এক লাখ জেলে।

 

 

আরবিএস  
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে প্রায় ১০০ মণ ইলিশ। সাগরে কাঙ্ক্ষিত এই ইলিশ পাওয়ার পর তা কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দরে বিক্রি হয়েছে প্রায় ৩০ লাখ টাকায়।...
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে ৪৬ মণ ইলিশ। শনিবার (৮ আগস্ট) মহিপুর মৎস্য বন্দরের আড়তে নিলামের মাধ্যমে এসব মাছ মোট ৪৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
ভরা মৌসুমেও বাজারে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে প্রত্যাশা অনুযায়ী ইলিশ বা অন্য কোনো সামুদ্রিক মাছ মিলছে না। এতে বাজারে মাছের সরবরাহ...
ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্র উপকূলীয় মেঘনা নদীতে জাটকা সংরক্ষণে টানা দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ (৩০ এপ্রিল) মধ্যরাতে।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর